দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। প্রায় ৬ বছর পর ভারতের অনলাইন গেমারদের জন্য সুখবর নিয়ে ফিরল জনপ্রিয় ‘ব্যাটল রয়্যাল’ গেম ফোর্টনাইট (Fortnite)। গুগল প্লে স্টোরে ফের দেখা মিলল এপিক গেমসের এই জনপ্রিয় সমর-খেলার। তবে এখনই আইওএস (iOS) ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই আপাতত এই গেমটি ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন:
২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিল ফোর্টনাইট। অল্প সময়ের মধ্যেই যা বিশ্বজুড়ে গেমারদের মজ্জায় মিশে গিয়েছিল। কিন্তু ২০২০ সালের ১৩ অগস্ট হঠাৎই গুগল প্লে স্টোর থেকে এই গেমটি সরিয়ে দেওয়া হয়। নেপথ্যে ছিল ইন-অ্যাপ পেমেন্ট বা অ্যাপের ভেতর টাকা লেনদেন সংক্রান্ত বিবাদ। গুগলের দাবি ছিল, এপিক গেমস তাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহার করে প্লে স্টোরের নীতি লঙ্ঘন করছে। পালটা আদালতের দ্বারস্থ হয় এপিক গেমস। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৩ সালের ডিসেম্বরে আমেরিকার ফেডারেল আদালত এপিক গেমসের পক্ষেই রায় দেয়। গুগল সেই রায়কে চ্যালেঞ্জ করলেও ২০২৫ সালের ৩১ জুলাই আদালত সাফ জানিয়ে দেয়, প্লে স্টোরে থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম রাখা বাধ্যতামূলক। সেই আইনি জট কাটতেই ফের ভারতের বাজারে ফিরল এই গেম।

ফোর্টনাইটের নতুন সংস্করণটির আকার রাখা হয়েছে ৩১৪ এমবি। ইতিমধ্যেই ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এর লেটেস্ট ভার্সন ‘ফোর্টনাইট শোডাউন’। অনলাইন গেম প্রেমীরা এখন থেকেই এই সিরিজের স্বাদ নিতে পারবেন। এক সঙ্গে ১০০ জন প্রতিযোগী এই মাল্টিপ্লেয়ার গেমে অংশ নিতে পারেন। এতে রয়েছে ‘থার্ড পার্সন শুটিং’ এবং ‘রিয়েল টাইম মেকানিক বিল্ডিং’-এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা।
ভারতের গেমিং বাজার বর্তমানে যথেষ্ট বড়। পাবজি (বর্তমান বিজিএমআই) বা ফ্রি-ফায়ারের মতো গেমগুলো যখন বাজার দখল করে রেখেছে, তখন ফোর্টনাইটের এই প্রত্যাবর্তন এক নতুন প্রতিযোগিতার আভাস দিচ্ছে। বিশেষ করে পেমেন্ট পলিসি নিয়ে ঐতিহাসিক জয়ের পর এই গেমটি নতুন রূপে কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটাই দেখার। তবে আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে আবারও দাপিয়ে বেড়াবে ফোর্টনাইটের চরিত্ররা, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ