Affordable Smartphone

সস্তায় মোবাইল কেনার প্ল্যান করছেন? এই ৫ স্মার্টফোন আপনার জন্য আদর্শ

নিশ্চয়ই ভাবছেন সস্তার ফোনের ক্যামেরা কি ভালো হবে? হ্যাঁ, ক্যামেরাও একেবারে ঝকঝকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৮:১৫

options
link
সস্তায় মোবাইল কেনার প্ল্যান করছেন? এই ৫ স্মার্টফোন আপনার জন্য আদর্শ
সস্তায় মোবাইল কেনার প্ল্যান করছেন? এই ৫ স্মার্টফোন আপনার জন্য আদর্শ

পুরনো ফোনের বেহাল দশা? নতুন মোবাইল কেনার প্ল্যান করছেন? কিন্তু পকেটের অবস্থা ভালো নয়? তাহলে আপনার জন্য রইল দারুণ কয়েকটি স্মার্টফোনের হদিশ। যা এক কথায়, দামে কম মানে ভালো। নিশ্চয়ই ভাবছেন সস্তার ফোনের ক্যামেরা কি ভালো হবে? হ্যাঁ, ক্যামেরাও একেবারে ঝকঝকে। চলুন আজ জেনে নেওয়া যাক এমন পাঁচটি ফোনের খুঁটিনাটি, যা ২০২৬-এ চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন।

Advertisement

Realme P4 Lite

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চোখ বন্ধ করে কিনতে পারেন Realme P4 Lite। এতে পাবেন ৬.৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ভাবছেন নিশ্চয়ই ব্যাটারির কথা? এতে থাকছে ৭০০০ mAh ব্যাটারি। অর্থাৎ একবার চার্জ দিলেই চলবে সারাদিন। আর ক্যামেরা ১৩ ও ৫ মেগাপিক্সেল। আর দাম একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা।

Advertisement

best smartphones under budget 2026

Motorola G57 Power 5G

বাজেট যদি হয় ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে তাহলে কিনতে পারেন Motorola G57 Power 5G-ও। এই ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৭২ ইঞ্চি। প্রসেসর স্ন্যাপড্রাগন ৬এস জেনারেশন ৪। এটির ব্যাটারিও ৭০০০ mAh। তবে এতে পাবেন ৫০ ও ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। আর দাম? মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা। যদি কার্ডে কেনাকাটা করেন, সেক্ষেত্রে পাবেন ছাড়।

affordable phones with best performance in India

Vivo T4 Lite 5G

মাত্র ১৩ হাজার টাকায় কিনতে পারেন Vivo T4 Lite 5G। পকেটফ্রেন্ডলি এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা। রয়েছে অক্সিলারি লেন্স। এই ফোনের ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ব্যাটারি পাবেন ৬০০০ mAh। উপরি পাওনা ১৫ ওয়াটের চার্জার।

best affordable smartphones 2026

Redmi Note 14 SE 5G

বাজেট যদি বাড়িয়ে ২০ হাজার করতে পারেন, তাহলে কিনতে পারেন Redmi Note 14 SE 5G। এতে পাবেন ৫০, ৮ ও ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। ডিসপ্লে সাইজ ৬.৬৭ ইঞ্চি। তবে এটির ব্যাটারি ৫১১০ mAh।

affordable smartphones with good camera

Samsung M36 5G

যদি সস্তায় স্যামসাং কিনতে চান, তাহলে আপনার জন্য আদর্শ Samsung M36 5G। এতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা (৫০, ৮ ও ২ মেগাপিক্সেল )।  রয়েছে এক্সিনস ১৩৮০ প্রসেসর। ব্যাটারি ৫০০০ mAh। যা পেয়ে যাবেন মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকায়।

affordable smartphones India

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.