সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের ঘোষণায় অবশেষে আশার আলো টেলিকম শিল্পে। স্পেকট্রাম ফি মেটানোর জন্য আরও ২ বছর সময় পেল টেলিকম সংস্থাগুলি। আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই কারণে কেন্দ্রের বকেয়া টাকা মেটানোর জন্য কিছুটা সময় চেয়েছিল টেলিকম সংস্থাগুলির সংগঠন। তা নাহলে দীর্ঘমেয়াদে ব্যবসা চালানো অসম্ভব হয়ে উঠবে এমনটাও জানিয়েছিল সংস্থাগুলি। সেক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, তা আঁচ করেই টেলিকম শিল্পকে কিছুটা আশ্বস্ত করে কেন্দ্র জানাল এখনই দিতে হবে না স্পেকট্রাম ফি, সময়সীমা বাড়ানো হল ২০২২ সাল পর্যন্ত।
চলতি অর্থবর্ষে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেলের মতো সংস্থাগুলি। বিনামূল্যের পরিষেবা তুলে নিয়ছে রিলায়্যান্স জিও। শুধু ভোটাফোন-আইডিয়ার ক্ষতিই প্রায় ৫০, ৯২১ কোটি টাকা। কার্যত একই পরিস্থিতিতে এয়ারটেলও। অক্টোবরেই তাদের সেই টাকা শোধ দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এরপরই টেলিকম সংস্থাগুলি মন্দার কথা জানিয়েছিল। দাবি করেছিল, স্বল্পমেয়াদে টাকা মেটানোর সুযোগ না পেলে দীর্ঘমেয়াদে তাঁদের পক্ষে ব্যবসা চালানো সম্ভব হবে না। কারণ, ইতিমধ্যেই আর্থিক সংকটে ভুগছে অধিকাংশ সংস্থা।
[আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য দুঃসংবাদ, আরও বাড়ছে ভয়েস কল ও ডেটা পরিষেবার খরচ]
টেলি সংস্থাগুলির সংগঠন সিওএআই কেন্দ্রকে গোটা পরিস্থিতির কথা জানিয়ে সমস্যা সমাধানের আরজি জানায়। এরপরই সংগঠনের আরজি খতিয়ে দেখার পাশাপাশি টেলিকম ক্ষেত্রে সংকট কাটাতে কী করণীয় সেই সিদ্ধান্তে পৌঁছতে ক্যাবিনেট সচিবদের তত্ত্বাবধানে একটি কমিটি তৈরি করে কেন্দ্র। কোন পথে হাঁটলে টেলিকম সংস্থাগুলি স্বস্তি দেওয়া সম্ভব, তা খতিয়ে দেখে ওই কমিটি।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর নির্মলা সীতারামণ জানান, টেলিকম শিল্পের আরজি খতিয়ে দেখা হয়েছে। সচিবদের কমিটির সুপারিশের ভিত্তিতে স্পেকট্রামের বকেয়া মেটানো দু’বছরের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অর্থ বাকি সময়ে সমান কিস্তিতে মেটাতে হবে সংস্থাগুলিকে। কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে টেলিকম সংস্থাগুলি।
[আরও পড়ুন:WhatsApp-এ নজরদারি বৈধ জানাল কেন্দ্র, আড়ি পাতা ইস্যু খতিয়ে দেখবে সংসদীয় কমিটি]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর