সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অনলাইনে প্রতারণার ফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়েই প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি। যার জন্য সাইবার প্রতারণা নিয়ে আবারও সকলকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা।
ডিজিটাল প্রযুক্তির উন্নতির যুগে আজকাল অনেকেই অনলাইনে যাবতীয় বিল মিটিয়ে দেন। বাড়ি বসেই কাজ হয়ে যায়। সময়ও যেমন বাঁচে তেমনই লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজনও হয় না। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এক বাসিন্দাও তেমনই ঠিক করেছিলেন অনলাইনের বিদ্যুতের বিল দিয়ে দেবেন। কিন্তু সেই বিল পেমেন্টকে হাতিয়ার করেই প্রতারণার ফাঁদ পাতে স্ক্যামাররা। কে পেড্ডা রামকৃষ্ণম রাজু জানান, সম্প্রতি তাঁর মোবাইলে অচেনা নম্বর থেকে একটি মেসেজ আসে। যেখানে বলা হয়, আপনাকে ফেব্রুয়ারির বিল মার্চ মাসে মিটিয়ে দিতে হবে। তা না হলেই বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে।
[আরও পড়ুন: রোনাল্ডো-মেসির পর ইউরোপ ছাড়লেন নেইমারও, সৌদির আল হিলালে সই করলেন ব্রাজিলীয় তারকা]
মেসেজটির সঙ্গে একটি লিংকও দেওয়া ছিল। বলা হয়েছিল, এই লিংকে ক্লিক করেই বিল মেটানো যাবে। রামকৃষ্ণম রাজু ভাবেন, বিদ্যুৎ বিভাগ থেকেই মেসেজটি এসেছে। সেই সরল বিশ্বাসেই ওই লিংকে ক্লিক করেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি। ওই লিংকে গিয়ে পেমেন্ট করেও কোনও রিসিপ্ট পাননি তিনি। তখন তিনি ওই নম্বরে ফোন করেন। ফোনের ওপার থেকে স্ক্যামারের দেওয়া নির্দেশ মেনে একটি অ্যাপ ডাউনলোড করে। আর সেই নির্দেশ মানতেই ১ লক্ষ ৮৫ হাজার টাকা খোয়ান তিনি।
গত ছ’মাসে এই রাজ্যেই পঞ্চাশটিরও বেশি এমন প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো বিল মিটিয়ে থাকলে কোনও মেসেজ পেয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। পাশাপাশি কোনও অচেনা নম্বর থেকে আসা কোনও লিংকে ক্লিক করতেও বারণ করা হচ্ছে।
[আরও পড়ুন: বাবা-মায়ের অনুপস্থিতিতে যাদবপুর কাণ্ডে বাড়ি থেকে গ্রেপ্তার সপ্তক, হতভম্ব এগরার বাসিন্দারা]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত