Aadhaar app

স্মার্টফোনে রাখতেই হবে এই অ্যাপ, সঞ্চার সাথীর পর কেন্দ্রের নয়া প্রস্তাবে ফের বিতর্ক

সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিতর্কের রেশ এখনও পুরোপুরি কাটেনি। সঞ্চার সাথীর সময় গোপনীয়তার অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আপত্তি জানিয়েছিল মোবাইল সংস্থাগুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১২:৫৬

options
link
স্মার্টফোনে রাখতেই হবে এই অ্যাপ, সঞ্চার সাথীর পর কেন্দ্রের নয়া প্রস্তাবে ফের বিতর্ক
নয়া অ্যাপ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতীকী ছবি।

সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিতর্কের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে নয়া বিতর্ক। এবার সমস্ত স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে মোদি সরকার। যা নিয়ে আবারও আপত্তি মোবাইল সংস্থাগুলির।

Advertisement

সংবাদসংস্থা রয়টার্সের দাবি, গত জানুয়ারিতে কেন্দ্রের তরফে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে জানানো হয়েছে এবার থেকে প্রতিটি নতুন স্মার্টফোনে mAdhar অ্যাপটি প্রি ইনস্টল করে দিতে হবে। ওই অ্যাপের মাধ্যমে আধারের যাবতীয় তথ্য সংশোধন এবং আপডেট করতে পারবেন সাধারণ নাগরিকরা। ওই অ্যাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে মোবাইল সংস্থাগুলির সাহায্য চেয়েছিল মোদি সরকার। কিন্তু স্যামসাং, অ্যাপলের মতো সংস্থাগুলি ওই প্রস্তাবের বিরোধিতা করেছে।

Advertisement

তবে সঞ্চার সাথীর সময় যেমন গোপনীয়তার অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আপত্তি জানিয়েছিল মোবাইল সংস্থাগুলি, এক্ষেত্রে তেমন নয়। মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, এভাবে আধারের মতো অ্যাপ প্রি ইনস্টল করতে হলে ভারতের বাজারে বিক্রি করা মোবাইলগুলির জন্য আলাদা করে করে প্রোডাকশন লাইন তৈরি করতে হবে। অর্থাৎ ভারতের ফোনগুলি আলাদা করে তৈরি করতে হবে। সেক্ষেত্রে সংস্থার খরচ বাড়বে। শেষ পর্যন্ত ওই প্রস্তাব কার্যকর করা যায়নি। তবে কেন্দ্র এখনম আলোচনা চালিয়ে যাচ্ছে।

Advertisement

উল্লেখ্য, আধার কার্ড এমনিতেই আমূল বদলে ফেলতে চেয়েছে UIDAI। সূত্রের খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি QR কোড। ওই QR কোডেই লুকনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। ইতিমধ্যেই নতুন mAdhar অ্যাপ এনেছে কেন্দ্র। ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে। সেই mAdhar অ্যাপটিই বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.