দিনকাল বদলেছে। গুগলের চেনা সার্চ ইঞ্জিন এখন আর আগের মতো নেই। যুগটা এআইয়ের। আর সেই তালে তাল মিলিয়ে গুগলও এখন এআই-সমৃদ্ধ। এখন সার্চ করতে গেলে ইউজারদের এআই চ্যাটবটের দেওয়া সারাংশ পেরিয়ে নিচে স্ক্রল করতে হয়। গুগল এই ফিচারের নাম দিয়েছে ‘এআই ওভারভিউস’। গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিজ রিডের মতে, এআই প্রযুক্তি গুগল সার্চের অভিজ্ঞতাকে সবচেয়ে সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে এআইয়ের ব্যবহার আরও বাড়াবে সুন্দর পিচাইয়ের সংস্থা। কিন্তু সত্যিই কি এআই সার্চের অভিজ্ঞতাকে আরও ভালো করেছে। অনেক ইউজারই সন্তুষ্টি প্রকাশ করলেও অসন্তোষও কম নেই।
আরও পড়ুন:
বহু সংস্থাই গুগলের এআই চ্যাটবটকে নিয়ে খুশি নয়। আসলে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, AI ওভারভিউ যদি সন্তোষজনক উত্তর দিয়ে দেয়, সেক্ষেত্রে গুগলের বাইরের অন্যান্য ওয়েবসাইটে কম ক্লিক করেন ইউজাররা। অথচ বিজ্ঞাপনের মাধ্যমে আয় করার ক্ষেত্রে ‘ক্লিক’ বা ‘ট্র্যাফিক’ খুবই গুরুত্বপূর্ণ। যদিও চ্যাটবটটি তথ্যের উৎস হিসেবে সেই ওয়েবসাইটগুলোর নাম উল্লেখ করে। তবুও ক্লিক না হওয়ায় সংস্থাগুলির ক্ষোভ বাড়ছে। এমনকী, মার্কিন বড় বড় মিডিয়া সংস্থা গুগলের বিরুদ্ধে মামলাও করেছে ইতিমধ্যে।
সাধারণ ইউজারদের ক্ষেত্রেও অসন্তুষ্টের সংখ্যা কম নেই। নিউ ইয়র্কের বাসিন্দা ক্রেগ গ্যারেট। ৫২ বছরের প্রৌঢ়ের মতে, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কিছু খুঁজতে গেলে ফলাফলের মান নাকি অনেক খারাপ হয়। এমনকী, ফলাফলগুলোর মধ্যে প্রায়ই গ্রোকিপিডিয়ার এন্ট্রি বা অন্যান্য ‘আবর্জনাপূর্ণ’ তথ্য চলে আসে। অথচ জরুরি তথ্যসমৃদ্ধ লিঙ্ক চলে যায় নিচের সারিতে। ক্রেগের মতো অনেকেরই পছন্দ হচ্ছে না গুগল এআই সার্চ। তাঁরা বরং খুঁজছেন এমন সার্চ ইঞ্জিন যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার বালাই নেই। যেমন গুগলের সেই স্বর্ণযুগের সার্চ ইঞ্জিনের এক দুর্বল সংস্করণ ‘ডাকডাকগো’। এই ধরনের সার্চ ইঞ্জিনের গুরুত্ব বাড়ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু