সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের দুনিয়ায় একের পর এক চমক দিয়ে চলেছে চিনা সংস্থাগুলি। আর এমন প্রতিযোগিতার বাজারে এবার তাক লাগাল স্যামসাং। প্রথমবার তিনটি রিয়ার ক্যামেরা যুক্ত মডেল নিয়ে হাজির কোরিয়ান কোম্পানি। মঙ্গলবার দিল্লিতে আত্মপ্রকাশ ঘটল স্যামসাং গ্যালাক্সি A7 (2018) মডেলটির।
[এবার ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন অন্যের পোস্ট!]
গত বছর এ দেশের বাজারে এসেছিল Galaxy A7 (2017)। যা জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। সেই সাফল্যের ফলস্বরূপ আত্মপ্রকাশ ঘটল তারই আপগ্রেডেট ভার্সানের। গত সপ্তাহেই সামনে এসেছিল এই নয়া মডেলটির লুক। যার সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর ক্যামেরা। হ্যান্ডসেটটির ব্যাক সাইডে রয়েছে তিনটি ক্যামেরা লেন্স। একটি ৫ এমপি ডেপ্থ অফ ফিল্ড লেন্স, একটি ৮ এমপি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২৪ এমপি অটোফোকাস লেন্স। এছাড়াও স্মার্টফোনে রয়েছে বেশ কয়েকটি চমকপ্রদ ফিচার। চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
- এতে রয়েছে এআর ইমোজি, ৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার আলমন্ড ইনফিনিটি ডিসপ্লে, ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
- ফ্রন্টে রয়েছে ২৪ মেগাপিক্সল সেন্সর এবং সেলফি ফোকাস ও প্রো লাইটিং মোড।
- ডুয়াল সিম (ন্যানো) যুক্ত মডেলটিতে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও ভার্সানটি আপডেটেড।
- ৪ জিবি এবং ৬ জিবি ব়্যামের অপশন রয়েছে। সেই সঙ্গে থাকছে ৬৪ এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি অপশন। তাছাড়া ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি মেমোরি ব্যবহার করা যাবে।
- এর পাশাপাশি 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথের মতো বেসিক ফিচারগুলি তো আছেই।
- ৩৩০০ এমএএইচ ব্যাটারি যুক্ত অত্যাধুনিক হ্যান্ডসেটটির পছন্দসই রংও পেয়ে যাবেন। নীল, কালো, সোনালি, এবং গোলাপি রঙের মডেলের মধ্যে যে কোনও একটি বেছে নিলেই হল।
-
[গুগলের নয়া ফিচার, দূর থেকেই লক করে দিন বাচ্চার স্মার্টফোন]
এবার নিশ্চয়ই জানতে চাইবেন, পুজোর আগে এমন তাক লাগানো ফোনটি কিনতে গাঁটের কড়ি কত খরচ হবে? স্পেকিফিকেশনের উপর নির্ভর করবে স্মার্টফোনটির দাম। তবে ২৩ হাজার টাকার কাছে-পিঠেই এর দাম ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে অর্ডার দিয়ে বাড়ি বসেই পেয়ে যান নতুন হ্যান্ডসেটটি।
সর্বশেষ খবর
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?