সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেটের মধ্যে ইউজারকে সেরা স্মার্টফোন অভিজ্ঞতার স্বাদ দিতে ইউরোপের বাজারে সোনি নিয়ে এল তাদের নয়া স্মার্টফোন এক্সপিরিয়া ই ৫ মডেল। ২২১ ডলার দামের এই স্মার্টফোন মিলবে গ্রাফাইট ব্ল্যাক ও সাদা রঙে। জুন মাসের শেষদিকে বাজারে ফোনটির বিক্রি শুরু হবে বলে বুধবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা।
সোনি ই ৫ মডেলের ডিসপ্লে ৫ ইঞ্চির, মিলবে এইচডি রেজোলিউশন। ১.৩ গিগাহার্ৎজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে ১.৫ জিবি র্যাম রয়েছে এই ফোনে। ১৬ জিবি ইন্টারনাল মেমোরি ও ২০০ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরির সুবিধা রয়েছে। সর্বশেষ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট, ফোর-জি কানেক্টিভিটি তো রয়েছেই, সঙ্গে বাড়তি পাওনা ‘ওয়ান টাচ শেয়ার’ বোতাম। যার সাহায্যে যে কোনও ছবি চোখের নিমেষে ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটে আপলোড করা যাবে। ছবির গুণগত মান নিয়েও ভাবনার কোনও কারণ নেই, এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ এমপির।
সর্বশেষ খবর
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?