সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্ট দুনিয়ার স্মার্ট চয়েস স্মার্টফোন৷ পথে-ঘাটে, বাড়ি-অফিসে সর্বত্রই এর বিচরণ৷ কিন্তু, স্মার্ট ফোনের স্মার্ট ব্যবহার কতজনই বা জানেন? কত জনই বা বোঝেন ঠিক-ভুলের সঠিক তথ্য৷ প্রত্যেকেই কম-বেশি কিছু না কিছু ভুল করে বসেন৷ যেমন-
১) বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যেই সিকিউরিটি সফটওয়্যার নিয়ে উদাসীনতা দেখা যায়৷ কাজ তো চলছে, এই মনোভাবই অনেকে পোষণ করেন৷ কিন্তু, এতেই স্মার্টফোনের সবচেয়ে বেশি ক্ষতি হয়৷
২) স্মার্টফোনের আপডেটের মেসেজ আসলেই সঙ্গে সঙ্গে তা করে নেওয়া উচিত৷ না হলে ফোন তো স্লো হয়ে যায়, ডিভাইসেও নানা সমস্যা দেখা দেয়৷
৩) অনেকেই ফোনের লক সিস্টেম-এ পিন বা পাসওয়ার্ডের ব্যবহার করেন না৷ কিন্তু, খুব বেশি সোয়াইপ করলে ফোন স্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়৷
৪) জেল ব্রেক বা রুটিং করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত৷ প্রত্যেক স্মার্টফোনের অ্যাপ ডাউনলোড করার নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন৷
৫) নিজের মোবাইল ডেটা বাঁচিয়ে ইন্টারনেট সার্ফিং কে না করতে চায়? তাই অনেকের মধ্যেই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার প্রবণতা দেখা যায়৷ কিন্তু, এই বিনামূল্যের ওয়াই-ফাই থেকেই আপনার স্মার্টফোনে আধিপত্য বিস্তার করতে পারে হ্যাকাররা৷
৬) যে কোনও কম্পিউটারে মোবাইল ফোনের ডেটা কেবিল ঢোকানোর অভ্যাস ছাড়ুন৷ এতে ভয়ঙ্কর ভাইরাস ঢুকে পড়তে পারে আপনার মোবাইলে৷
ছোট ছোট ভুল বড় মাশুলের কারণ হতে পারে৷ তাই আগে থেকে সাবধান হন৷ আপনার স্মার্টফোনকে নিরাপদ রাখুন৷
সর্বশেষ খবর
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের