খুব শীঘ্রই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ড। তার আগে আধারের অনলাইন ভার্শন অর্থাৎ mAadhaar পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিল UIDAI। আধার নিয়ন্ত্রক সংস্থা সোশাল মিডিয়ায় জানিয়ে দিল, দ্রুতই mAadhaar অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বদলে ‘Aadhaar’ নামের নয়া অ্যাপ আনা হবে। নাগরিকদের ওই অ্যাপটিই ডাউনলোড করার পরামর্শ দিচ্ছে আধার নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুন:
UIDAI বলছে, mAadhaar অ্যাপ নিরাপদ ও ঠিকমতো কাজ করলেও কয়েকটি সমস্যা ছিল। যেমন, হোটেল, হাসপাতাল বা সরকারি দপ্তরে ওই অ্যাপ দেখালে অনেক সময় সম্পূর্ণ আধার তথ্য শেয়ার হয়ে যেত। যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। কিন্তু Aadhaar’ অ্যাপে যোগ হয়েছে বেশ কিছু আধুনিক ও নিরাপদ ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা যেটুকু চাইবেন, শুধু সেই তথ্যটুকুই শেয়ার করতে পারবেন। পুরো আধার তথ্য শেয়ার করতে হবে না।
কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ?
UIDAI জানাচ্ছে, Google Play Store বা Apple App Store-এ গিয়ে ‘Aadhaar’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার পর ১৩টি ভাষার মধ্যে একটি বেছে নিতে হবে। এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল দিয়ে OTP যাচাই করতে হবে। নিরাপত্তা যাচাই করতে অ্যাপটি ফেস স্ক্যান-ও চাইতে পারে। এরপর নিরাপত্তা পিন নম্বর সেট করে ১২ সংখ্যার আধার নম্বর যুক্ত করলেই প্রোফাইল তৈরি হয়ে যাবে।
নতুন আধার অ্যাপের ফিচার
- এই অ্যাপ লগইন করা যাবে মুখমণ্ডল স্ক্যান করে। পাসওয়ার্ড বা OTP-এর ওপর নির্ভর করতে হবে না
- অ্যাপে নির্দিষ্ট QR কোড স্ক্যান করেই পাওয়া যাবে যাবতীয় তথ্য। তবে কোনও ব্যক্তিগত বা গোপন তথ্য শেয়ার হবে না।
- ফিঙ্গারপ্রিন্ট, মুখ ও আইরিস লক, তিন ধরনের বায়োমেট্রিক লকের মাধ্যমে আপনার প্রোফাইল অতিরিক্ত সুরক্ষিত থাকবে।
- UIDAI-এর দাবি, এই অ্যাপটি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। এবং আগামী দিনে একটি সুরক্ষিত ডিজিটাল পরিচয় হিসাবে কাজ করবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!