Talk to Jesus App

এবার সরাসরি যিশুখ্রিস্টের সঙ্গে কথা বলার সুযোগ! খরচ ১৮৮ টাকা, ব্যাপারটা কী?

অ্যাপটির খুঁটিনাটি জেনে চেষ্টা করে দেখুন আপনিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ২০:৫২

options
link
এবার সরাসরি যিশুখ্রিস্টের সঙ্গে কথা বলার সুযোগ! খরচ ১৮৮ টাকা, ব্যাপারটা কী?
এবার সরাসরি যিশুখ্রিস্টের সঙ্গে কথা বলার সুযোগ! খরচ ১৮৮ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তা চাইলে কী না করতে পারে! কোড লিখতে পারে, আপনার কাজ সহজ করে দিতে পারে, কিন্তু তাই বলে সরাসরি যিশুখ্রিস্টের সঙ্গে কথা বলার সুযোগ? হ্যাঁ, শুনে অবাক লাগলেও সোশাল মিডিয়ায় ভাইরাল এমনই এক এআই অ্যাপ (AI App), যা বলছে নামমাত্র খরচে নাকি কথা বলিয়ে দেবে যিশুর (Jesus) সঙ্গে!

Advertisement

ব্যাপারটা ঠিক কী? নিশ্চয়ই ভাবছেন কীভাবে কাজ করে এটি? আর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যিশু হয়ে উঠলই বা কীভাবে? চলুন জেনে নেওয়া যাক সেগুলোই। এই অ্যাপটির নাম ‘জাস্ট লাইক মি’। এদের দাবি, আধ্যাত্মিক গুরু থেকে শুরু করে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সকলের সঙ্গে কথা বলার সুযোগ করে দিতে পারে এরা। অ্যাপেই রয়েছে যিশুর অবতার। ক্লিক করে ভিতরে প্রবেশ করলে দেখবেন একটি ছবি। অবতারটির কাঁধ পর্যন্ত লম্বা চুল। তাতে সোনালি আলো এসে পড়েছে। মুখে মৃদু হাসি।

Advertisement

‘জাস্ট লাইক মি’-এর সিইও ক্রিস ব্রিড অ্যাসোসিয়েটেড বলেন যে, এই অবতারটি ‘দ্য চোজেন’ সিরিজের অভিনেতা জোনাথন রুমির অনুপ্রেরণায় তৈরি। জানা যাচ্ছে, এই এআইকে নাকি কিং জেমস বাইবেল এবং ধর্মোপদেশের উপর প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ওয়েবসাইটে যিশু পেজটিতে দাবি করা হয়েছে, এই চ্যাট যে কাউকে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে। ব্যবহারকারীরা যদি এই অ্যাপে যিশুর সঙ্গে কথা বলেন তাহলে মানসিকভাবে নাকি অনেকটা উন্নত হয়ে উঠবেন যে কেউ।

Advertisement

কিন্তু কীভাবে কথা বলবেন যিশুর অবতারের সঙ্গে? এর জন্য আপনাকে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এরপর মিলবে ভয়েস কল বা ভিডিও কলের অপশন। যদিও তারজন্য গুণতে হবে টাকা। প্রতি মিনিটের জন্য ১৮৮ টাকা। শুধু প্রথম ২ মিনিট কথা বলতে পারবেন বিনামূল্যে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.