WhatsApp

এবার ব্যবহারকারীরা লুকিয়ে রাখতে পারবেন নিজের WhatsApp নম্বর! ব্যাপারটা কী?

ফের নয়া ফিচার আনছে WhatsApp।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২২, ১৬:১১

options
link
এবার ব্যবহারকারীরা লুকিয়ে রাখতে পারবেন নিজের WhatsApp নম্বর! ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ মানেই নানা গ্রুপ। কোনওটা বন্ধুদের, কোনওটা অফিসের, কোনওটা আবার অন্য কোনও প্রয়োজনে। গ্রুপে এমন অনেকেই থাকেন, যারা অচেনা। অনেকেই চান না অপরিচিতদের কাছে থাকুক তাঁদের নম্বর। কারণ, নম্বর ফাঁসের একটা আশঙ্কা থেকেই যায়। এবার সেই সমস্যা সমাধানের উপায় আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী?

Advertisement

হোয়াটসঅ্যাপের তরফে জাানানো হয়েছে, আগামীতে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলেও লুকিয়ে রাখা যাবে নিজের নম্বর। তবে সেটা শুধুমাত্র গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। কিন্তু কীভাবে? জানা গিয়েছে, এই ফিচারটি অ্যাড হয়ে গেলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নতুন কোনও গ্রুপে জয়েন করলেই নিজে থেকেই তাঁর নম্বরটি হাইড হয়ে যাবে। পরে ব্যবহকারীকেই বেছে নিতে হবে যে, কে বা গ্রুপের কোন কোন মেম্বারকে নম্বর শেয়ার করবেন তিনি। ফলে ব্যবহারকারীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার পরিবহণের সমস্যা জানানো যাবে হোয়াটসঅ্যাপে! দায়িত্ব নিয়েই পদক্ষেপ রাজ্যের মন্ত্রীর]

প্রসঙ্গত, ব্যবহারকারীদের স্বার্থে বরাবরই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিছুদিন আগে নতুন ফিচারের কথা জানিয়েছিল এই মেসেজিং অ্যাপ। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হল অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা। অর্থাৎ আপনি অনলাইন আছেন কি না, তা কনট্যাক্ট লিস্টের একজন বা অনেকের বা সকলের কাছ থেকে গোপন রাখতে পারবেন। তারপরও একাধিক আপডেট এসেছে। নতুন এই আপডেটে ব্যবহারকারীরা খুশি হবেন বলেই মনে করছে সংস্থা।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: চলতি মাসের শেষেই মিলবে ৫জি পরিষেবা, মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি এয়ারটেলের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.