সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেওয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা যায়। কিন্তু এতদিন এই সুবিধা পাওয়া যেত না হোয়াটসঅ্যাপে। শোনা যাচ্ছে, এবার অতি প্রয়োজনীয় এই ফিচারটি যুক্ত হতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটিতে।
কোনও ইউজারকে মেসেজ পাঠানোর পর তাতে ভুল চোখে পড়লে সেটি ঠিক করে দেওয়ার উপায় থাকে না। টেক্সটটি ডিলিট করে আবার টাইপ করে পাঠাতে হয়। যা বেশ সমস্য়ার। অফিসিয়াল গ্রুপে মেসেজ করলে রীতিমতো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককেই। এবার তাই সমাধান করতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইতিমধ্যেই আইফোনের বিটা ভার্সানে এই ফিচারটি নজরে পড়েছে। তবে জানা গিয়েছে, iOS-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ইউজাররাও এই সুবিধা পাবেন। যদিও সমস্ত ইউজার কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ফাঁস মাধ্যমিকের ইংরাজি প্রশ্ন! বিস্ফোরক দাবি সুকান্তর, পালটা কুণালের]
এবার জেনে নেওয়া যাক, কীভাবে এই ফিচারটি কাজ করবে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেক্সট এডিটের জন্য আপনি পাবেন ১৫ মিনিট। ধরুন, আপনি কাউকে মেসেজ পাঠিয়েছেন। ১৫ মিনিটের মধ্যে যদি চোখে পড়ে তাতে কোনও বানান বা তথ্য ভুল আছে, তাহলে তা এডিট করে বদলে দেওয়া যাবে। এক্ষেত্রে যাকে মেসেজটি পাঠাচ্ছেন, তিনি শুধু জানতে পারবেন যে আপনি তা এডিট করেছেন। তবে কী এডিট করেছেন, তা বিস্তারিত দেখাবে না। এখন দেখার, একটি টেক্সটে কতগুলি শব্দ এডিট করার অনুমতি দেয় হোয়াটসঅ্যাপ।
ইতিমধ্যেই তারিখ দিয়ে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ খোঁজা থেকে ডু নট ডিসটার্বের মতো বেশ কিছু ফিচার যুক্ত করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এবার ইউজাররা মেসেজ এডিটও করতে পারবেন।
[আরও পড়ুন: ‘জমি বা কমিটি দরকার?’, ভাষা বিতর্কে শুভাপ্রসন্নকে ফের খোঁচা কুণালের]
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
-
বড়দের ‘পাপে’ বানভাসি শৈশব! নেপালে কাদার স্তূপের উপরে পড়ে স্কুলের ব্যাগ, ছেঁড়া বইখাতা
-
সাতসকালে স্পাইসি খাওয়ার ঝোঁক খুদের? চিঁড়ে দিয়েই বানান জিভে জল আনা ৫ টিফিন
-
বিশ্বকাপ দলে ঠাঁই হবে না রোহিতের! ইঙ্গিতবাহী মন্তব্য বোর্ড সচিবের, গম্ভীরদের চাকরি যাবে?
-
উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে দুর্নীতির ঘুঘুর বাসা! ময়নাতদন্তের নামে ঘুষ নিয়ে গ্রেপ্তার কর্মী