WhatsApp

১ জুন থেকে এই সব অ্যান্ড্রয়েড ও আইফোন মডেলে চলবে না WhatsApp, দেখুন তালিকা

আপনার হ্যান্ডসেটটি এই তালিকায় নেই তো?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৫, ১১:৫৬

options
link
১ জুন থেকে এই সব অ্যান্ড্রয়েড ও আইফোন মডেলে চলবে না WhatsApp, দেখুন তালিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফের বড় সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। আগামিকাল অর্থাৎ পয়লা জুন থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোন মডেলে আর কাজ করবে না এই মেসেজিং অ্যাপ। আপনার হ্যান্ডসেটটি এই তালিকায় নেই তো? চলুন দেখে নেওয়া যাক।

Advertisement

প্রথমে সংস্থার তরফে জানানো হয়েছিল, মে মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। কিন্তু তার দিনক্ষণ বদলে জুন থেকে বন্ধ হতে চলেছে পরিষেবা। মেটা জানিয়েছে, iOS 15 এবং তার আগের ভার্সানের ফোন ও অ্যান্ড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সানের ফোনগুলিতে আর হোয়াটসঅ্য়াপ ব্যবহার করা যাবে না।

Advertisement

কোন কোন মডেলে অকেজো হয়ে পড়বে এই অ্যাপ?
আইফোন ৫এ
আইফোন ৬
আইফোন ৬ প্লাস
আইফোন ৬ এস
আইফোন ৬ এস প্লাস
আইফোন এসই (ফার্স্ট জেন)
স্যামসাং গ্যালাক্সি এস৪
স্যামসাং গ্যালাক্সি নোট ৩
সোনি Zperia Z1
এলজি জি২
হাওয়াই এসেন্ড পি৬
মোটো জি (ফার্স্ট জেন)
মোটোরোলা Razr HD
মোটো ই ২০১৪

Advertisement

তবে এই সব হ্যান্ডসেট বদলে ফেলার সময় অবশ্যই দেখে নিন ফোনটি আপ টু ডেট আছে কি না। যদি দেখেন এখনও সফটওয়্যার আপডেটের অপশন রয়েছে, তাহলে iOS 15.1 ও তার পরবর্তী ভার্সান এবং অ্যান্ড্রয়েড ৫.১ ও তার পরবর্তী ভার্সানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে অনায়াসে। আসলে সফটওয়্য়ার আপডেটের সঙ্গে আপডেট হয় হোয়াটসঅ্যাপও। যাতে এই অ্যাপে আপনার যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে। তাই আপডেট বন্ধ হলে বন্ধ হবে পরিষেবাও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.