বর্তমানে কনটেন্ট ক্রিয়েশন বহু মানুষের পেশা। ইউটিউব-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করে মাসে মোটা টাকা উপার্জন করেন অনেকেই। অনেকেই এখন কনটেন্ট তৈরিকেই পেশা করার প্ল্য়ান করছেন। তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল ইউটিউবের একটি সিদ্ধান্ত। কারণ, সংস্থার তরফে এক লাফে ওয়াচআওয়ার বাড়িয়ে করা হয়েছিল ৮ হাজার ঘণ্টা। কীভাবে টার্গেট পূরণ হবে, তা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছিল সকলের। তবে নতুন ক্রিয়েটরদের স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউটিউব। এবার ভিউ কাউন্টের নিয়মেও বদল আনছে সংস্থা।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? শর্টসের ক্ষেত্রে ফিডে কোনও ভিডিও এলে তা নিজে থেকেই চলতে শুরু করে। তা ভিউ হিসেবে যুক্ত হয়। কিন্তু বড় ভিডিওর ক্ষেত্রে নিয়ম তা নয়। ক্লিক করে না চালানো পর্যন্ত ভিউ গণ্য হয় না। কেউ যদি ৩০ সেকেন্ড বা তার বেশি সময় ভিডিও দেখেন তবে তা প্রতিফলিত হয় অ্যানালিটিক্সে। এবার এই নিয়মেই আসতে চলেছে বদল। এবার শর্টসের মতো করেই ভিউ কাউন্ট করা হবে বড় ভিডিওতেও। এমনটাই জানিয়েছে ইউটিউব। নিশ্চয়ই ভাবছেন কবে থেকে চালু হবে এই নতুন নিয়ম? সংস্থা সূত্রে খবর, ২৪ আগস্ট থেকে যাবতীয় ভিডিওর ভিউ একই পদ্ধতিতে হিসেব করা হবে। এতে ক্রিয়েটরদের টার্গেট পূরণ সহজ হবে বলেই মনে করা হচ্ছে।
Starting 8/24, views will count the moment a video begins to play (w/ no minimum watch time) across all formats (VOD, Shorts, & Live). We’re standardizing views to reflect creators’ true exposure across YouTube, making it easier to show their value to brand partners.
This update…
— TeamYouTube (@TeamYouTube) August 17, 2026
উল্লেখ্য, এতদিন ইউটিউবে এক বছর তথা ৩৬৫ দিনে ৪০০০ ঘণ্টার লক্ষ্যমাত্রা পূরণ করতে হত। নয়া নিয়মে তা বাড়িয়ে করা হয়েছে ৮০০০ ঘণ্টা! এরই পাশাপাশি আরও একটি নয়া নিয়ম চালু হচ্ছে, যেটা নতুন-পুরনো সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের জন্যই লাগু হচ্ছে। সেটা রিলসের ক্ষেত্রে। ৯০ দিনে ১০ মিলিয়ন তথা এক কোটির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ মিলিয়ন তথা দুই কোটি করা হয়েছে। তবে নতুন এই নিয়ম চালু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে।
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক