সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল, যখন ভগ্ন স্বাস্থ্য উদ্ধার করতে বাঙালি ছুটে যেত শান্ত-সুন্দর গালুডিতে৷ আজ মানুষের সংখ্যা বেড়েছে৷ কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালির আজও হাওয়া বদলের টান রয়েই গেছে৷ তাই ঝাড়খণ্ডের এই পাহাড়-জঙ্গলের মিলন আজও আকর্ষণ করে বাঙালির যাযাবর মনকে৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- এই গালুডির শোভায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বহু সৃষ্টিতে উঠে এসেছে প্রকৃতির এই রূপকথা৷
- সামনেই এঁকেবেঁকে চলে গিয়েছে লাস্যময়ী সুবর্ণরেখা নদী৷
- নদীর তীরেই রয়েছে রাতমোহনার মোহময়ী রূপ৷ যা ঝলসে ওঠে সূর্যের উদয়-অস্তের সঙ্গে৷
- শাল-পিয়ালে ঘেরা প্রকৃতির এই ডেরায় শোভা পায় মানুষের তৈরি গালুডি বাঁধ৷
- মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত ধারাগিরি জলপ্রপাত৷
- ইতিহাসের সাক্ষী হতে চাইলে দেখে আসতে পারেন ধলভূম রাজবাড়ির প্রাচীন মন্দির৷

কীভাবে যাবেন –
গাড়িতে করে গেলে ৩৩ নম্বর জাতীয় সড়ক দিয়ে খড়গপুর হয়ে পৌঁছতে হবে গালুডি৷ ট্রেনে গেলে হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে নামতে পারেন ঘাটশিলা৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে কিংবা অটো রিক্সায় চেপে পৌঁছান যায় গালুডি৷
কোথায় থাকবেন –
গালুডি ও ঘাটশিলা, দুই জায়গাতেই হোটেল, রিসর্ট যথেষ্ট পরিমানে রয়েছে৷ আগে থেকে বুকিং করে যাওয়াই ভাল৷

সর্বশেষ খবর
-
‘অনেক মাল কামিয়েছে’, স্নেহাশিস-সহ ‘ঋতপন্থী’দের বিঁধে মুখ্যমন্ত্রীকে ‘চোর’ ধরার আবেদন কল্যাণের
-
‘ডিম থেরাপি’র পর উধাও! বহরমপুর থেকে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
পুরাতনের গন্ধমাখা পোড়ো বাড়িই হোম স্টে! মধুচন্দ্রিমার নয়া ডেস্টিনেশন চিনের এই উপত্যকা
-
একবার ভিজলেই দফারফা! বর্ষায় চামড়ার জুতোর যত্ন নেবেন কীভাবে?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার মুখে টিম ইন্ডিয়া, সিরিজ বাঁচানোর ম্যাচে সুযোগ পাবে বৈভব?