জেন জি প্রজন্মের সৌজন্যে ভ্রমণের সংজ্ঞাটা আমূল বদলে গিয়েছে। পাহাড় বা সমুদ্রের হাতছানি তো আছেই, তবে তার সঙ্গে জুড়ে গিয়েছে নিজেকে আরও সুন্দর করে তোলার তাগিদ। স্রেফ ঘোরার জন্য ঘোরা নয়, জেন-জি পর্যটকদের কাছে এখন পাখির চোখ হল ‘গ্লোকেশন’। অর্থাৎ এমন এক সফর, যা থেকে ফেরার পর আয়নার সামনে দাঁড়ালে চোখেমুখে ফুটে উঠবে এক অদ্ভুত প্রশান্তি, রূপের বাড়তি আভা। একে আপনি ‘কান্তি-ভ্রমণ’ বলতেই পারেন।
আরও পড়ুন:
দিন দিন বাড়ছে এই নতুন ঝোঁক?
এক ঢিলে দুই পাখি মারতেই অভ্যস্ত আজকের তরুণ প্রজন্ম। সমীক্ষা বলছে, প্রায় ৩৮ শতাংশ পর্যটক এখন গন্তব্য বাছছেন ত্বকের চিকিৎসা বা বিশেষ প্রসাধনী বাজারের কথা মাথায় রেখে। অর্ধেকের বেশি পর্যটক উৎসাহ দেখাচ্ছেন স্থানীয় ঘরোয়া টোটকা বা বিশেষ স্পা পরিষেবায়। যে রূপটান নিজের এলাকায় মেলে না, তার খোঁজেই এখন পাড়ি দেওয়া হচ্ছে দেশ-বিদেশে। উদ্দেশ্য একটাই—সফর শেষে নিজেকে আরও সতেজ ও প্রাণবন্ত করে তোলা।

দেশের আঙিনায় রূপটান
ভারতের মানচিত্রে গ্লোকেশনের অন্যতম সেরা ঠিকানা এখন কেরল। এখানকার ভেষজ তেলের মালিশ আর প্রাচীন জড়িবুটির কদর বিশ্বজুড়ে। কোভালমের মতো সমুদ্রসৈকতে বসে ভেষজ রূপচর্চায় মাতছেন পর্যটকরা। এই তৈলমর্দন শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে। অন্যদিকে, হিমালয়ের কোলে হৃষীকেশ এখন যোগাভ্যাসের প্রাণকেন্দ্র। প্রকৃতির মাঝে যোগব্যায়াম শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায়, যার সরাসরি প্রভাব পড়ে ত্বকের সজীবতায়। রাজকীয় মেজাজে রূপচর্চা চাইলে পর্যটকদের প্রথম পছন্দ উদয়পুর। এখানকার বিলাসবহুল হোটেলগুলির রাজকীয় স্পা পরিষেবা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

বিদেশের হাতছানি
দেশের গণ্ডি পেরোলে এই তালিকায় ওপরের দিকেই রয়েছে ইন্দোনেশিয়ার উবুদ। সেখানকার লিম্ফ্যাটিক মাসাজ আর ঘরোয়া প্রসাধন এখন বিশ্বখ্যাত। আবার আইসল্যান্ডের ‘ব্লু লাগুন’-এর উষ্ণ প্রস্রবণে স্নান করাটাও এখন নতুন ট্রেন্ড। পর্যটকদের দাবি, এই জলে স্নান করলে ত্বকের জটিল সমস্যা দ্রুত মেটে।
আসলে ভ্রমণ এখন আর কেবল অ্যাডভেঞ্চার নয়। প্রয়োজনের তাগিদও বটে। নিজেকে নতুন করে আবিষ্কারের মাধ্যম। পর্যটকদের ব্যাগে তাই এখন ক্যামেরার পাশেই সগৌরবে জায়গা করে নিচ্ছে স্কিনকেয়ার কিট। গন্তব্য যা-ই হোক না কেন, সফর শেষে উজ্জ্বল ত্বক আর চনমনে মনই এখন আসল প্রাপ্তি। এক যাত্রায় দুই কাজ সেরে নেওয়াই এখন দস্তুর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!