আগামী ৩ মার্চ চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করল মন্দির কর্তৃপক্ষ। গ্রহণের পবিত্রতা ও ধর্মীয় বিধি মেনে ওইদিন মন্দিরের গর্ভগৃহ ও দর্শন ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ভক্তরা সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর দর্শন করতে পারবেন।
আরও পড়ুন:
এরপর গ্রহণজনিত আচার পালনের জন্য দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে মন্দিরে শুদ্ধিকরণ ও বিশেষ ধর্মীয় আচার সম্পন্ন করা হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আবারও ভক্তদের জন্য দর্শন খোলা থাকবে। রাত ৯টার পর নিয়মিত আচার-অনুষ্ঠান শেষে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হবে। মন্দির কর্তৃপক্ষ দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয় ভক্তদের এই পরিবর্তিত সময়সূচি মেনে পরিকল্পনা করে দর্শনে আসার অনুরোধ জানিয়েছে।

জগন্নাথ মন্দির ট্রাষ্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথমবারের মতো গৌর পূর্ণিমা ও হোলি উদযাপনের মাধ্যমে দিব্য আশীর্বাদে ধন্য হচ্ছে। ৩ মার্চের চন্দ্রগ্রহণের প্রেক্ষিতে আমরা বৈষ্ণব প্রথা কঠোরভাবে অনুসরণ করে মন্দিরের সময়সূচি নির্ধারণ করেছি, যেমনটি পুরীর জগন্নাথ মন্দির ও ইসকন মায়াপুরে পালন করা হয়। আমরা সকল ভক্ত ও দর্শনার্থীদের সান্ধ্য অভিষেক, কীর্তন ও হোলি উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই, যাতে তারা দিঘায় জগন্নাথ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর অবারিত কৃপা লাভ করতে পারেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!