সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্বা ছুটিতে ঘুরতে যেতে চান? তাহলে দিনের দশেকের ছুটি নিয়ে ঘুরে আসুন পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ৷ ভাবছেন এতটা পথ কীভাবে যাবেন? কোথায় উঠবেন? কী খাবেন? চিন্তা করবেন না! ভারতীয় রেলই আপনার জন্য থাকা-খাওয়া-সহ পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করবে৷ মাত্র ৯,৪৫০ টাকায় ১০ দিনের ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি৷
ভারতীয় রেলের ভারত দর্শন স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে প্যাকেজ ট্যুরে একসঙ্গে পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে৷ আগামী ৩ অগস্ট শুরু হবে এই যাত্রা৷ জনপিছু মাত্রা সাড়ে ন’হাজার টাকা খরচ করার সামর্থ্য থাকলে অনলাইন বুকিং করার সুযোগ দিচ্ছে আইআরসিটিসি৷
কী থাকছে আইআরসিটিসি’র প্যাকেজে? কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, থাকা-খাওয়ার জন্য আইআরসিটিসি রাজকোট, সুরেন্দ্র নগর, ভিরামগ্রাম, ভদোদরা অথবা গোধরায় বিশেষ ব্যবস্থা রেখেছে৷ পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ ভ্রমণের জন্য ভারতীয় রেল একটি বিশেষ কোচের ব্যবস্থা করবে৷ ওই ট্রেনটি পৌঁছে দেবে নির্দিষ্ট স্টেশনে৷ সেখান থেকে বিশেষ বাস করে পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে৷ যাত্রাপথে থাকবে দেদার খাওয়ার ব্যবস্থা৷ তিন বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে৷ তবে, এত কিছুর আয়োজন করা হলেও ডায়েট চার্জ প্যাকেজ তালিকা থেকে বাতিল রাখা হয়েছে৷
সম্প্রতি, আইআরসিটিসি পর্যটন ব্যবসা শুরু করেছে৷ এর আগেও ছ’দিনের গ্যাংটক এবং নামচি প্যাকেট টুরের অফার ছাড়ে আইআরসিটিসি৷ ছ’দিনের ভ্রমণে ১৪ হাজার ৫৬০ টাকার ‘গ্রিন সিকিম’ প্যাকেজ বেশ সারা ফেলে পর্যটকদের মধ্যে৷ ‘গ্রিন সিকিম’ প্যাকেজের সাফল্যের পর এবার পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ প্যাকেজ ঘোষণা করল আইআরসিটিসি৷
সর্বশেষ খবর
-
আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়