সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালে যখন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তখন বিখ্যাত কিছু ট্যুরিস্ট স্পটকেই সবসময় আদর্শ বলে বেছে নিতে হবে এমনটা কিন্তু নয়। কেবল উত্তর ভারতের পার্বত্য অঞ্চলগুলিতেই শীতের সময় বরফের খোঁজে না গিয়ে দক্ষিণ ভারতের কোনও গ্রামে বরফের সন্ধানে গেলে কেমন হয়?

দক্ষিণ ভারত বলতেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়ার কথাই মাথায় আসে। এর পাশাপাশি, নীলগিরি অঞ্চলের শীতলতাও মন ছুঁয়ে যাওয়া অনুভূতির সৃষ্টি করে। কিন্তু দক্ষিণভারতের এমন ঠিকানার কথা কি জানেন যেখানে তুষারপাত হয়?
অন্ধ্রপ্রদেশের লম্বাসিঙ্গি এমনই একটি গ্রাম যেখানে শীতের সময় তুষারপাত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০২৫ মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি আরাকু ভ্যালি উপত্যকার একটি মনোরম গ্রাম। কোররা বায়ালু নামেও এই অঞ্চলটি বিখ্যাত।
শোনা যায়, শীতের সময় এখানে মাঝে মাঝেই তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়। আর তখনই তুষারপাত হয় এই অঞ্চলে। এই অঞ্চলটি কফি চাষের জন্যও বিখ্যাত।
এবার শীতে একবার যাবেন নাকি দক্ষিণ ভারতের এই গ্রামে?
সর্বশেষ খবর
-
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার
-
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
-
লাফিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, প্রতিকারে সরকার যেন নীরব না থাকে
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি
-
স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের