Jammu and Kashmir

পহেলগাঁওয়ে পর্যটক সুরক্ষায় বড় পদক্ষেপ, ব্যবসায়ীদের মানতেই হবে সরকারের নয়া নিয়ম

গত বছর ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটাতেই এই নতুন ব্যবস্থা বলে জান গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৪:২০

options
link
পহেলগাঁওয়ে পর্যটক সুরক্ষায় বড় পদক্ষেপ, ব্যবসায়ীদের মানতেই হবে সরকারের নয়া নিয়ম
পর্যটকদের নিরাপত্তাজনিত ভয় কাটাতেই নয়া উদ্যোগ।

ভূস্বর্গের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ জম্মু ও কাশ্মীর প্রশাসনের। এবার থেকে সেখানে প্রত্যেক ব্যবসায়ী বা পরিষেবা প্রদানকারীদের তথ্য যাচাই করতে কিউআর কোড ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু হল। গাইড হোক বা ঘোড়াওয়ালা, কারও উপর আর অন্ধের মতো ভরসা করতে হবে না পর্যটকদের। মোবাইলে ব্যবসায়ীদের কাছে থাকা একটি কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পূর্ণ পরিচয় ও তথ্য। গত বছর ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটাতেই নতুন ব্যবস্থা বলে জানা গিয়েছে।

Advertisement

জম্মু ও কাশ্মীর প্রশাসনের দাবি, এই উদ্যোগে ফলে পর্যটকরা নিশ্চিন্তে পহেলগাঁও ভ্রমণ করতে পারবেন এবং পর্যটন শিল্পও নতুন করে গতি পাবে। স্থানীয় সমস্ত পর্যটন পরিষেবা প্রদানকারী তথা ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছে কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা। ঘোড়াচালক, স্থানীয় দোকানদার, হকার কিংবা বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতা, সবার নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করেছে পুলিশ। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাঁদের দেওয়া হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। পর্যটকরা চাইলেও মোবাইল ফোনে ওই কোড স্ক্যান করে পরিষেবা প্রদানকারীর সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছর ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটাতেই নতুন ব্যবস্থা বলে জানা গিয়েছে।

কিউআর কোড স্ক্যান করলে কোন কোন তথ্য মিলবে?

Advertisement

প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটকরা কোনও পরিষেবা নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির কিউআর কোড স্ক্যান করলে মোবাইলে ভেসে উঠবে তাঁর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কাজের এলাকা এবং পুলিশ ভেরিফিকেশনের তথ্য। এর ফলে একদিকে যেমন প্রতারণার সম্ভাবনা কমবে, পাশাপাশি নিরাপত্তা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল পর্যটকদের নিরাপত্তাজনিত ভয় কমিয়ে আস্থা ফিরিয়ে আনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন