সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাস্তাঙ্গা৷ বলতে গেলে ছোট্ট গ্রাম৷ কিছুটা প্রকৃতির ইচ্ছে, কিছুটা মানুষের প্রচেষ্টা – এই দুইয়ে মিলে কাঞ্চনজঙ্ঘার কোলে শোভা পায় পূর্ব সিকিমের এই ছোট্ট পাহাড়ি আস্তানা৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- গ্রামের ঢুকলেই চোখে পড়বে অদ্ভূত দর্শন বাড়িগুলি৷ ভুটিয়াদের ঐতিহ্যবাহী এই বাড়িগুলি তৈরি হয় বাঁশ-মাটি-কাঠের স্তর বিশিষ্ট দেওয়ালে৷
- গ্রামের চারপাশে নিজস্ব নিয়মে বেড়ে উঠেছে অর্কিডের দল৷
- একটু আশেপাশে ঘুরলে খুঁজে পাওয়া যাবে অনেক ভেষজ উপাদান৷
- পাস্তাঙ্গার অন্যতম আকর্ষণ সুমনি-হোয়ারি জলপ্রপাত৷ যেখানে পূর্ণিমা রাতে করা হয় দেবী দুর্গার আরাধনা৷

কীভাবে যাবেন –
গ্যাংটক থেকে মাত্র এক ঘণ্টার ড্রাইভে পৌঁছে যাওয়া যায় পাস্তাঙ্গা৷ নিজস্ব গাড়ি থাকলে ভাল, নইলে ট্যাক্সি বুক করেও যেতে পারেন৷
কোথায় থাকবেন –
পাস্তাঙ্গায় কোনও হোটেল বা রিসর্ট নেই৷ থাকতে গেলে স্থানীয়দের বাড়িতেই ব্যবস্থা করতে হবে৷ আর সেটা যেকোনও পাঁচতারা হোটেলের থেকে ভাল অভিজ্ঞতা হবে, এমনটাই অভিমত ঘুরে আসা পর্যটকদের৷

সর্বশেষ খবর
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!