বিয়ের পর একান্তে ছুটি কাটাতে পাহাড় কিংবা সমুদ্র বা জঙ্গলে পাড়ি জমান বহু দম্পতি। লক্ষ্য একটাই একসঙ্গে নিজেদের মতো করে কিছুটা সময় কাটানো। আরও বেশি করে নিজেদের চেনা। তাতে নাকি সম্পর্কের ভিত আরও শক্তপোক্ত হয়। যাকে পোশাকি ভাষায় বলা হয় হানিমুন বা মধুচন্দ্রিমা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন নাকি বদলাচ্ছে মধুচন্দ্রিমারও ধরন। এখন আর হানিমুন নয়, বেশিরভাগ দম্পতিই নাকি যাচ্ছেন ‘বাডিমুন’-এ। সদ্য বিবাহিত বিজয় এবং রশ্মিকাও (Rashmika Mandanna-Vijay Deverakonda) নাকি নয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন। প্রশ্ন উঠছে, কেন প্রচলিত প্রথা ভাঙলেন সেলেব দম্পতি।
আরও পড়ুন:
সম্প্রতি বিজয়-রশ্মিকার ‘বাডিমুন’-এর বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন দু’জনে। সোহাগে, আদরে মাখামাখি ওই ছবি দেখে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।
View this post on InstagramAdvertisement
সেই ধারায় গা ভাসিয়ে আরও অনেকেই যাচ্ছেন ‘বাডিমুন’-এ। চলুন জেনে নেওয়া যাক, কী এই ‘বাডিমুন’? শুধু দম্পতি নয়। নববিবাহিত দম্পতির সঙ্গে আরও অনেকে মিলে কোথাও ছুটি কাটাতে যাওয়াই হল ‘বাডিমুন’। সেক্ষেত্রে নবদম্পতির সঙ্গে হতে পারে তাঁদের বন্ধুবান্ধবরা গেলেন। কিংবা তাঁদের প্রায় সমবয়সি ভাইবোনেরা গেলেন। সাধারণত ‘বাডিমুন’-এ নবদম্পতির সঙ্গে খুব বয়স্ক সদস্যরা যান না। আর গেলে সেটিকে ‘বাডিমুন’ বলাও যায় না।
এবার প্রশ্ন উঠতেই পারে, অনেকে একসঙ্গে বেড়াতে গেলে নবদম্পতির আর একান্তে সময় কাটানো হল কীভাবে? যাঁরা ‘বাডিমুন’-এ বিশ্বস্ত তাঁদের দাবি সবই সম্ভব। কারণ, একসঙ্গে বেড়াতে গেলেও নবদম্পতিকে আলাদাই ছেড়ে দেওয়া হয়। তাই তাঁদের একান্তে সময় কাটানোর ক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনও কারণ নেই।
‘বাডিমুন’-এর রয়েছে বহু সুফলও। ধরুন হানিমুন বা মধুচন্দ্রিমার ক্ষেত্রে সাধারণত নির্জন বা নিরিবিলি কোনও জায়গা বেছে নেন বহু দম্পতি। একেবারে নতুন জায়গায় দু’জনে একসঙ্গে সময় কাটাতে কাটাতে একসময় তাঁরা একঘেয়ে হয়ে যেতে পারেন। আর ‘বাডিমুন’-এর ক্ষেত্রে যেহেতু অনেকে থাকলে একঘেয়েমির কোনও সম্ভাবনা নেই।
বহু দম্পতির ইচ্ছা থাকে দুর্গম জায়গায় বিয়ের পর যাবেন। কিন্তু দু’জনে সেই জায়গায় যাওয়ার সাহস পান না। ‘বাডিমুন’-এ সেই আতঙ্কের কোনও কারণ নেই। চাইলেই যাওয়া যায় যেকোনও জায়গায়। এমনই নানা কারণের জন্য ‘বাডিমুন’ বেছে নিচ্ছেন বেশিরভাগ নবদম্পতি।
তবে অবশ্যই ‘বাডিমুন’-এ যাওয়ার ক্ষেত্রে এমন জায়গা বাছুন, যেখানে বিনোদনের নানা বন্দোবস্ত থাকে। নইলে কিন্তু আনন্দই মাটি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান
-
পরকীয়ায় জড়িয়েছেন গৃহবধূ, অন্য ব্যক্তির কুপ্রস্তাবে ‘না’, রাগের মাথায় হল ভয়ংকর পরিণতি!
-
এবার জনরোষে মমতা! হালিশহরে গাড়িতে কাদা-জুতো, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান