Malta

বেড়াতে গেলেই নগদ উপহার! অভিনব অফার দিচ্ছে এই দ্বীপরাষ্ট্র, যাবেন নাকি?

তবে মানতে হবে এই দু'টি শর্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২১, ১৬:২৭

options
link
বেড়াতে গেলেই নগদ উপহার! অভিনব অফার দিচ্ছে এই দ্বীপরাষ্ট্র, যাবেন নাকি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতি ধাক্কা খেয়েছে পর্যটন। পায়ে বেড়ি পরেছে ভ্রমণ পিপাসুদেরও। একে তো মারণ ভাইরাসের ভয় তো অন্যদিকে পকেটে টান। দুইয়ের জ্বালায় জর্জ্জরিত পর্যটকরা। থমকে রয়েছে পর্যটন ব্যবসাও। আর তাই সেই ব্যবসাকে চাঙ্গা করতে নজিরবিহীন পদক্ষেপ করল ভূমধ্যসাগরের মাঝে অবস্থিত এক ছোট্ট দ্বীপরাষ্ট্র মাল্টা-র প্রশাসন। তাঁরা সুখবর দিল পর্যটকদেরও।

Advertisement

চারিদিকে নীল জলরাশিতে ঘেরা ইউরোপের এক ছোট্ট রাষ্ট্র মাল্টা (Malta)। চারিদকে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। মহামারীর আগে অবধি এই দ্বীপে পর্যটকদের ঢল নামত। কিন্তু এখন সেই রামও নেই আর রাজ্যও নেই। তাই পর্যটক টানতে অভিনব পন্থাকে হাতিয়ার করেছে এই দ্বীপের প্রশাসন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : পাহাড়ের মজা এবার সমুদ্রেও! দিঘাতেও টয়ট্রেনে ঘুরতে পারবেন পর্যটকেরা]

বেড়াতে গেলে পকেটের পয়সা খরচ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বেড়াতেও গেলেন, আবার টাকাও উপার্জন হল, এমন হয় নাকি? এবার এমনটাই হতে চলেছে। ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা (Malta) ঘোষণা করেছে, এই গ্রীষ্মে তাদের দেশে বেড়াতে গেলে পর্যটক পিছু ২০০ ইউরো (200 euro) পর্যন্ত দেবে সরকার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৮ হাজার টাকা। কোভিডের ধাক্কায় মাল্টার পর্যটন শিল্প এতটাই বিপর্যস্ত যে, দ্বীপে পর্যটক টানতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন। তবে একজোড়া শর্ত রয়েছে। এক, পর্যটকদের বিদেশি হতে হবে। আর দুই, মাল্টায় তাঁদের অন্তত তিন দিন কাটাতে হবে।

Advertisement

এই ঘোষণা করে মাল্টার পর্যটন মন্ত্রী ক্লেটন বার্তোলো জানান, আগামী ১ জুনের মধ্যে দ্বীপরাষ্ট্রের বেশিরভাগ কোভিড বিধি উঠে যাবে। যেসব পর্যটক স্থানীয় হোটেলের মাধ্যমে গরমের ছুটির বুকিং করবেন, তাঁরা এই টাকা পাবেন। যাঁরা পাঁচতারা হোটেলের বুকিং করবেন, মাল্টার পর্যটন দপ্তর তাঁদের ১০০ ইউরো দেবে। বাকি ১০০ ইউরো দেবে সেই হোটেল। চারতারা হোটেলের বুকিং করলে পর্যটকরা পাবেন মোট ১৫০ ইউরো। তিনতারা হোটেলের বাসিন্দা পাবেন মোট ১০০ ইউরো। মাল্টার খুদে দ্বীপ গোজোর হোটেলে ছুটি কাটাতে চাওয়া পর্যটকরা আবার ১০ শতাংশ বেশি টাকা পাবেন।

[আরও পড়ুন : সিকিম-উত্তরবঙ্গের মুখ লুকিয়ে ছোট্ট টুরুক, জানেন প্রকৃতির এই প্রাসাদের কাহিনি?]

ওয়ার্ল্ড ট্র‌াভেল অ্যান্ড ট্যুরিজমের পরিসংখ্যান অনুযায়ী, মাল্টার অর্থনীতির ২৭ শতাংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্যটনের উপর নির্ভরশীল। ২০১৯ সালে মাল্টায় ২.৭ মিলিয়ন বিদেশি পর্যটকের পা পড়েছিল। কিন্তু ২০২০ মার্চে কোভিড হানার পরে সংখ্যাটা আশি শতাংশেরও বেশি কমে গিয়েছে। প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নে মাল্টার টিকাকরণের হার সর্বোচ্চ। দ্বীপের ৪২ শতাংশ পরিণতবয়স্করা কোভিড টিকার অন্তত একটা ডোজ পেয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.