সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিতান্ত রামগরুড়ের ছানা না হলে হাসতে আপনার কোনও বারণ নেই৷ যখন-তখন, যেখানে-সেখানে মন দিয়ে প্রাণ খুলে হাসুন না! কেউ বারণ করবে না৷ বরং অভিজ্ঞরা সুস্থ থাকতে হাসির পরামর্শই দিয়ে থাকেন৷ শরীর-স্বাস্থ্য বজায় রাখতে অনেকে তো আবার সাতসকালে নিয়ম করে হাসেন৷ কিন্তু সবকিছুরই তো একটা ভাল-মন্দ বলে কথা রয়েছে! তা সে হাসিই হোক না কেন৷ জানেন, প্রাণ খোলা এই হাসির জন্যই আপনাকে বয়সের তুলনায় বেশি বড় লাগতে পারে৷
[গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু!]
সাইকোনমিক বুলেটিন নামের গবেষণা পত্রে অন্তত এমনটাই দাবি করেছেন কয়েকজন গবেষক৷ যাঁরা বলেছেন, হাসির চোটেই মানুষের বয়স দেখার ভিত্তিতে অনেকটাই বেড়ে যায়৷ একটি মানুষ যখন হাসতে শুরু করেন তখন তাঁর মুখের পেশি প্রভাবিত হয়৷ এর ফলে চোখের নিচের অংশ কিংবা ঠোঁটের দুই পাশের অংশে ভাঁজ পড়ে৷ সে কারণেই মানুষের মুখের আদল বয়সের তুলনায় অনেকটাই বেশি মনে হয়৷
[ওড়িশার নন্দনকানন দাপিয়ে বেড়াচ্ছে এই খুদে ‘বাহুবলী’]
এর কোনও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে কি? মুখের পেশিতে কোনও অন্য প্রভাব ফেলছে কি? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি৷ তবে গবেষকদের ধারনা, মানুষের মধ্যে যখন আবেগের সৃষ্টি হয় তখন তা মুখমণ্ডলে ধরা পড়ে৷ আর তাই মানুষের বয়সের বহিরাগত ছাপকেও নিয়ন্ত্রণ করে৷ যদিও এই কোনও অনুমানই এখনও প্রমাণিত নয়৷ তাই মন খুলে এখনও আপনি হাসতেই পারেন৷
[মানসিক অবসাদ, ২০ বছর ধরে শিকলবন্দি এই যুবক]
সর্বশেষ খবর
-
নিজের গড়ে ‘ডিম হামলা’ মহুয়াকে, ‘নিজেদের এলাকায় যেতে পারবেন না?’ স্পিকারকে চিঠি সৌগতর
-
দেশের ‘স্বার্থে’ ভারত-পাক শান্তি চান হুমায়ুন! মোদি-শরিফকে লেখা চিঠিতে সই নওদার বিধায়কের
-
উইম্বলডনে চর্চায় ছিপছিপে টেনিস তারকার পেশিবহুল বাহু, পেশিই কেন আসল শক্তি নারীর?
-
শুধু রান্নায় নয়, বালিশের নিচেও দারুণ কার্যকরি তেজপাতা! জানুন কী সুফল পাবেন
-
রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’-এর দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন আপত্তি উঠল?