দুর্দান্ত আপডেট নিয়ে হাজির WhatsApp, এবার ভিডিও দেখা আরও সহজ

একসঙ্গে জোড়া ফিচার নিয়ে হাজির মেসেজিং অ্যাপ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০১৭, ১১:২৭

options
link
দুর্দান্ত আপডেট নিয়ে হাজির WhatsApp, এবার ভিডিও দেখা আরও সহজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিযোগিতার বাজারে নিজেদের জায়গা অনেকদিনই পাকা করে ফেলেছে হোয়াটসঅ্যাপ। আর ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে মাঝে মধ্যে নতুন নতুন ফিচার আনে তারা। এবার আইফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত এক ফিচার নিয়ে হাজির এই মেসেজিং অ্যাপ।

Advertisement

এবার থেকে চ্যাট করার সময় অনায়াসে দেখা যাবে ইউটিউব ভিডিও। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডের জন্য আর রেকর্ড বোতামটি হোল্ড করে রাখার প্রয়োজন নেই। তার জন্য থাকছে লক রেকর্ডিংয়ের ব্যবস্থা। আইফোনের জন্য হোয়াটসঅ্যাপের v2.17.81 অ্যাপটি এখন ‘অ্যাপ স্টোর’ থেকেই ডাউনলোড করা যাবে। ইউটিউব ফিচারটি পিকচার-ইন-পিকচার (PiP) মোডে স্ক্রিনে ভেসে উঠবে। আর তাই চ্যাটিং করতে করতেই ভিডিও দেখতে পাবেন ইউজাররা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফের ধামাকা, আরও বাড়ল Jio-র আকর্ষণীয় অফারের মেয়াদ]

মেসেজিং অ্যাপের এই ফিচারটি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে ছিল। এবার তা ব্যবহারকারীদের হাতে চলে এল। কীভাবে কাজ করবে এই ফিচার? ধরুন, চ্যাটে ইউটিউবের একটি লিঙ্ক পেলেন। ইউটিউব উইনডো না খুলে হোয়াটসঅ্যাপের মধ্যেই চলবে সেই ভিডিও। এবার ভিডিও চলাকালীন যদি চ্যাট করতে থাকেন, তাহলে পাশে একটি আলাদা ছোট উইনডো চলে আসবে, যেখানে ভিডিওটি চলতে থাকবে। অর্থাৎ এখন ইউটিউব উইনডো খোলার জন্য যেমন অতিরিক্ত সময় খরচ হবে না, তেমনই চ্যাটিং বন্ধ করারও প্রয়োজন হবে না। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করাও হয়ে গেল আরও সহজ। লম্বা ভয়েস মেজেদের ক্ষেত্রে অনেকক্ষণ আঙুল দিয়ে স্ক্রিন হোল্ড করে রাখা বেশ কষ্টকর। তার থেকেও মুক্তি পেলেন ব্যবহারকারীরা। রেকর্ড বোতামটি উপর দিকে তুলে দিলেই রেকর্ড লক হয়ে যাবে। তারপর যতক্ষণ খুশি ভয়েস রেকর্ড করুন।

Advertisement

এখানেই শেষ নয়। আরও একটি ফিচার যোগ করতে উঠে পড়ে লেগেছে সংস্থাটি। ভয়েস কল না কেটেই তা থেকে সরাসরি ভিডিও কলে ঢুকে পড়া যাবে। এই আপটেডটি অবশ্য অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই তৈরি করতে চলেছে তারা। সঙ্গে ভিডিও কলের সাউন্ড বন্ধ করারও সরাসরি ব্যবস্থা থাকবে।

[পঞ্চায়েতকে ‘স্মার্ট’ করতে প্রধানদের দেওয়া হল অ্যান্ড্রয়েড ফোন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.