সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি নয়া ফিচার যুক্ত হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে৷ আরও দ্রুত ও সহজে ভয়েস ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের ২.১৭.৯৩ বেটা ভার্সনে এল দুটি পৃথক বোতাম৷ এতদিন প্রথমে ‘কল’ অপশন সিলেক্ট করে, তারপর বেছে নিতে হত ‘ভয়েস কল’ বা ‘ভিডিও কল’ অপশন৷ এখন থেকে ভয়েস ও ভিডিও কলের জন্য দুটি পৃথক বোতাম থাকবে অ্যাপে৷ বিশেষজ্ঞদের মতে, এর ফলে ইউজাররা আরও সহজে, দ্রুত ভয়েস ও ভিডিও কল করতে পারবেন৷
(কবে থেকে ভারতে মিলবে Nokia 3310?)
দ্বিতীয় পরিবর্তনটি এসেছে ‘অ্যাটাচমেন্ট’ অপশনে৷ সাধারণত, চ্যাটবক্সে ‘কল’ অপশনের পাশে থাকত ‘অ্যাটাচমেন্ট’ বোতামটি৷ কিন্তু এখন থেকে টেক্সট বক্সেই মিলবে ওই অপশনটি৷ ছবি ও মাইকের বোতামের পাশেই থাকবে ফাইল অ্যাটাচের অপশন৷ দু’টি ফিচারই ইতিমধ্যেই বেটা ভার্সনে লঞ্চ করে গিয়েছে৷ তবে আরও একগুচ্ছ ফিচার আসতে চলেছে পরবর্তী ভার্সনে৷

সূত্রের খবর, আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি শেষ হয়ে আসে, তাহলে সেই ইঙ্গিত জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপই৷ হোয়াটসঅ্যাপ কলের মাঝেই আপনি পেয়ে যাবেন অ্যালার্ট৷ এডিট করতে পারবেন কাউকে পাঠানো মেসেজ৷ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে নয়া স্টেটাস ট্যাব এসেছে৷ ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের আদলে এখন হোয়াটসঅ্যাপেও বন্ধুদের স্টেটাস আপডেট দেখা ও ব্যক্তিগতভাবে ‘রিপ্লাই’ করা যায়৷ তবে এই ফিচারটি সমালোচনাও কুড়িয়েছে৷ যার জেরে সংস্থা ফের পুরনো স্টেটাস ট্যাবটি ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে৷
(এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio)
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের