সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স একটা সংখ্যা মাত্র! ইচ্ছেশক্তিই আসল। প্রমাণ করলেন আমেরিকার (America) বাসিন্দা ১০৪ বছরের ‘তরুণী’ ডরোথি। ১৩ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে আকাশে ঝাঁপ দিলেন তিনি। মাটিতে অবতরণের সময় তৃপ্তির হাসি দেখা গেল শতায়ু বৃদ্ধার মুখে। সবচেয়ে বেশি বয়সী স্কাইড্রাইভার হিসেবে রেকর্ড করলেন তিনি। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডরোথির অবিশ্বাস্য স্কাইডাইভের ভিডিও। সকলেই কুর্নিশ জানাচ্ছেন তাঁকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দিলেন ডরোথি। সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। গোটা প্রক্রিয়ায় তাঁকে কখনই ভীত বা সন্ত্রস্ত মনে হয়নি। ভিডিওটি শেয়ার করেছে শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। মাটিতে নেমে আসার পর স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন ডরোথিকে দেখে। কেমন লাগল এই অভিজ্ঞতা? তাঁর উত্তর- ‘ভালো’।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: চব্বিশেই ‘গান্ধীছাড়া’ হচ্ছে বিজেপি! তুঙ্গে জল্পনা]
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট