ফুটেফুটে এক কিশোরীর কোলে দুধের শিশু! গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ভিডিও। কেউই বুঝে উঠতে পারছেন না ঘটনাটি কী। অবশেষে প্রকাশ্যে আসল গল্প। পুতুল খেলার বয়সে মা হয়ে গিয়েছে কিশোরী। এখানেই শেষ নয়। এই মুহূর্তে বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আদালতের দরজার সে। জানে না সন্তান আদৌ তার কাছে থাকবে নাকি স্বামীর কাছে। কিন্তু প্রশ্ন হল, এই বয়সে কীভাবে এই পরিণতি?
আরও পড়ুন:
জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দা ওই কিশোরী। বাবা-মা দুজনেই কর্মসূত্রে থাকতেন সৌদি আরবে। সপ্তম শ্রেণিতে পড়াকালীন চুটিয়ে টিকটক করত কিশোরী। সেই সূত্রেই পরিচয় হয় মহম্মদ শাকিল মিয়ার সঙ্গে। বাবা-মা দূরে থাকায় বাধা সে অর্থে ছিল না, ফলে প্রেম এগিয়েছে রকেটের গতিতে। ছাত্রীর বাবার দাবি, একবার শাকিল তাঁর মেয়েকে নিয়ে যায়। ৭ দিন পর কিশোরী আবার ফিরে আসে। নাবালিকার কথায়, এরপর তাকে বোঝানো হয় পরিবার এই সম্পর্ক মানবে না, তাই বিয়ে করে নেওয়াই ঠিক। প্রেমিকের কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে।
তারা নাকি কাজির কাছে গিয়ে বিয়ে করেছে, অথচ কাবিনই হয়নি! সাত মাস আগে ফুটফুটে সন্তানের জন্য দেয় ওই কিশোরী। মাস তিনেক আগে বাচ্চাকে রেখে কিশোরীকে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির সদস্যরা। শুরু আইনি লড়াই। লিগ্যাল এই অফিসারের নির্দেশে সন্তানকে কাছে পায় কিশোরী। যদিও এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আগামীতে জানা যাবে, কার কাছে থাকবে সন্তান। উল্লেখ্য, শাকিলের দাবি, তিনি জানতেন কিশোরীর বয়স ২০ বছর। সেই কারণেই বিয়ে করেছিলেন।
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান