Coin Tree

প্রকাণ্ড বৃক্ষজুড়ে হাজার হাজার কয়েন! জানেন কোথায় টাকা ‘গাছে ফলে’?

ব্যাপারটা ঠিক কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৭:৫৬

options
link
প্রকাণ্ড বৃক্ষজুড়ে হাজার হাজার কয়েন! জানেন কোথায় টাকা ‘গাছে ফলে’?
প্রকাণ্ড বৃক্ষজুড়ে হাজার হাজার কয়েন! জানেন কোথায় টাকা 'গাছে ফলে'?

অপ্রয়োজনীয় খরচ প্রসঙ্গে প্রায় সকলের মুখেই শোনা যায় একটি প্রাচীন প্রবাদ। তা হল, টাকা কী গাছে ফলে! অর্থাৎ টাকা গাছে হয় না। প্রয়োজন পড়লে টুক করে পেড়েও আনা যায় না। পরিশ্রম করে উপার্জন করতে হয়। তাই অকারণে ব্যয়ের প্রশ্নই নেই। কিন্তু জানেন কি এমন গাছ সত্যিই রয়েছে যা হাজার হাজার কয়েনে ঘেরা! ব্যাপারটা ঠিক কী?

Advertisement

কোথায় দেখা যায় এই গাছ? ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডজুড়ে দেখা মেলে এই এই অদ্ভুতগাছের। কোথাও এটিকে বলা হয় ‘মানি ট্রি’, কোথাও বলা হয় ‘উইশিং ট্রি’। উত্তর ওয়েলসের মনোরম গ্রাম পোর্টমেইরিয়ন। সেখানেই রয়েছে সব থেকে প্রাচীন ‘মানি ট্রি’। যার কাণ্ডে গাঁথা অসংখ্য মুদ্রা বা কয়েন! কিন্তু কীভাবে গাছে এল কয়েন? আসলে একটি প্রাচীন প্রথা। প্রায় ১৭০০ বছর আগে সেদেশের বাসিন্দারা বিশ্বাস করতেন, গাছের গায়ে হাতুড়ি দিয়ে মুদ্রা গেঁথে দিলে তা নাকি সৌভাগ্য, সুস্বাস্থ্য ও সুখ বয়ে আনে। অনেকের ধারণা ছিল, গাছটি মানুষের শরীরের রোগব্যাধি শুষে নেওয়ার ক্ষমতাও রাখে। মনে করা হত, অসুস্থ কেউ যদি গাছে মুদ্রা গাঁথেন তাহলে তিনি সুস্থ হয়ে যান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কথিত আছে, এই গাছগুলো থেকে মুদ্রা তুলে নেওয়া নাকি অত্যন্ত অশুভ। অনেকের বিশ্বাস, যিনি মুদ্রা তুলে নেন তিনি অসুস্থ হয়ে পড়েন। নানারকম সমস্যায় জর্জরিত হয়ে যায় জীবন। এই প্রথাটির উৎস পৌত্তলিকতা। ঠিক যেমন ইচ্ছাপূরণে ঝর্ণায় মুদ্রা ফেলেন অনেকে। এটাও ঠিক তেমনই। প্রকৃতির প্রতি শ্রদ্ধা, প্রকৃতিকে সর্বশক্তিমানের স্থান দেওয়া। আজও এই অসাধারণ গাছগুলো সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। যদিও বিজ্ঞানীরা বলেন, ধাতু গেঁথে দেওয়ায় ক্ষতি হতে পারে গাছের। যা কখনই কাম্য নয়। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.