সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নানা ভাষা নানা মত নানা পরিধানে’র দেশ ভারত। বৈচিত্রের এই ঐক্যই উপমহাদেশের চরিত্র। যদিও প্রযুক্তির যুগে দেশের সব প্রান্তের ঐতিহ্যবাহী পুরনো পোশাক অস্তাচলে! এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের (Mahdya Pradesh) রাজধানী ভোপালে শুরু হয়েছে ‘সংস্কৃতি বাঁচাও’ আন্দোলন। তারই অঙ্গ হিসেবে অভিনব ক্রিকেট ম্যাচের সাক্ষী হল ভোপাল-সহ গোটা ভারত। বৈদিক ব্রাহ্মণদের ধুতি ক্রিকেটে বন্যা বইল চার-ছয়ের।
হ্যাঁ, এটাই ছিল অন্যতম শর্ত, ‘সংস্কৃতি বাঁচাও’ আন্দোলনের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রথমত জন্ম পরিচয়ে বৈদিক ব্রাহ্মণ হতে হবে। পোশাক হবে ধুতি-কুর্তা। সেই গেরুয়া পোশাকেই মাঠে নামলেন একঝাঁক ক্রিকেটার। যদিও কেউ কেউ পাজামার উপর ধুতি পরেই ম্যানেজ দিলেন। মারলেন চার-ছক্কা। সব থেকে মজার বিষয় হল এই প্রতিযোগিতায় কমেন্ট্রিও হচ্ছে সংস্কৃত ভাষায়। প্রতিযোগিতায় চাম্পিয়ান হলে কী পুরস্কার মিলবে?
[আরও পড়ুন: ভারতের সমুদ্রসৈকত নোংরা! মালদ্বীপের মন্ত্রীর মন্তব্যের পরেই বিদেশ সফর বাতিল পর্যটকদের]
সংস্কৃতি বাঁচাও মঞ্চের সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি জানান, আট তারিখ অবধি চলবে প্রতিযোগিতা। মহর্ষি মৈত্রী টুর্নামেন্টে এবার ১২টি দল অংশগ্রহণ করেছে। প্রদীপ জ্বালিয়ে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই টুর্নামেন্টের সূচনা হয়েছে। প্রত্যেক ম্যাচে থাকছে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। তবে সবচেয়ে বড় পুরস্কার হল অযোধ্যায় গিয়ে রামমন্দিরে রামলালার দর্শন। এই সুযোগ পাবেন চাম্পিয়ান ক্রিকেটাররা।
[আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে নতুন বছর উদযাপন! ধৃত চা বিক্রেতা, মহিলা ও তিন কিশোর]
সর্বশেষ খবর
-
‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল?
-
‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা দিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুলের পড়ুয়ারা
-
নিত্যদিন ঝগড়া! স্ত্রীকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য আউশগ্রামে
-
ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অনুমোদনের পরেও মেলেনি আয়ুষ্মান কার্ড! পুরুলিয়ায় ‘জনতার দরবারে’ অসহায় স্বামী
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?