সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও মেট্রোয় ওঠা যায়! এই পোশাকে গণপরিবহণে চড়ে এদিক-সেদিক ঘুরে বেড়ানো সম্ভব! অতি স্বল্পবসনা তরুণীকে দেখে এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছিল যাত্রীদের মনে। পরে যা নিয়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শরীরে অতি সামান্য পোশাক এক তরুণীর। শর্ট স্কার্ট ও টিউব টপ না বলে বিকিনি বলাই ভাল। সেই পোশাকেই কাঁধে ব্যাগ নিয়ে দিব্যি দিল্লির মেট্রোয় যাতায়াত করছেন তিনি। তাঁর কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব অন্য যাত্রীরা। আসলে এহেন পোশাক দেখতে খুব একটা অভ্যস্ত নন সাধারণ মানুষ। দিল্লির তরুণীরা পোশাক নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করলেও এভাবে প্রায় নগ্ন হয়ে কাউকে সচরাচর ঘুরতে দেখা যায় না। আর সেই কারণেই তাঁর পোশাক নিয়ে শুরু হয়ে যায় চর্চা।
[আরো পড়ুন: ‘সুস্থ থাকতে’ মেঝে খুঁড়ে আট ফুট গর্ত! উত্তরপাড়ায় ভাড়াটিয়ার কাণ্ডে তাজ্জব বাড়িওয়ালি]
Itna bhi kyu pehna hai? 🤔 pic.twitter.com/cb7b1fSqlM
Advertisement— Barkha Trehan 🇮🇳 / बरखा त्रेहन (@barkhatrehan16) April 2, 2023
অনেকে মজা করে বলেন, এই তরুণী দিল্লির নতুন উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মডেলের মতোই উদ্ভট পোশাকে সকলকে চমকে দিয়েছেন তিনি। তবে বিষয়টি দেখে অনেকেই অত্যন্ত বিরক্ত। প্রশ্ন তুলেছেন, এর আগে এক ব্যক্তি ট্রেনের মধ্যে শুরু গেঞ্জি পরে ঘোরার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাহলে এক্ষেত্রে কেন কোনও পদক্ষেপ করা হবে না? মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তুললেই বলা হয়, ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাঁদের দাবি, নিয়ম মহিলা ও পুরুষের জন্য কেন আলাদা হবে?
No she is not @uorfi_pic.twitter.com/PPrQYzgiU2
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) March 31, 2023
[আরও পড়ুন: ED-CBI দুই রাজনৈতিক দল, কেন্দ্রের সঙ্গে জোট বেঁধে বিরোধীদের নিশানা! মাফিয়া খুনে তোপ বাবুলের]
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট