Viral Video

অনলাইনে খাবার অর্ডার ‘ভিখারি’র, সঙ্গে টিপসও! হতবাক ডেলিভারি বয়, ভিডিও ঘিরে শোরগোল

জানেন কত টাকা টিপস দিয়েছেন ওই ভিখারি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৪:৩২

options
link
অনলাইনে খাবার অর্ডার ‘ভিখারি’র, সঙ্গে টিপসও! হতবাক ডেলিভারি বয়, ভিডিও ঘিরে শোরগোল
ছবি এআই দ্বারা নির্মিত।

ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে এখন সকলেই পরিচিত। মাঝ রাতেও এখন এক ক্লিকেই বাড়ির সামনে হাজির হয়ে যায় পছন্দের খাবার। কিন্তু তাই বলে ভিখারিরও ফুড ডেলিভারি অ্যাপ! শুনতে অদ্ভূত লাগলেও এমনই ঘটনার সাক্ষী হয়েছেন এক ডেলিভারি বয়। খাবার ডেলিভারি দিতে গিয়ে তিনি দেখেন, অর্ডার করেছেন এক ভিখারি! এখানেই শেষ নয়, ৫০ টাকা টিপসও নাকি দিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

Advertisement
ছবি: সোশাল মিডিয়া

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি ইনস্টাগ্রামে ফারদিন খান নামে এক যুবক একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ডেলিভারি লোকশনে পৌঁছে ক্রেতাকে ফোন করছেন তিনি। তারপরই তাঁর নজরে পড়ে কম্বল মুড়ি দিয়ে এক ব্যক্তি ফুটপাথে শুয়ে রয়েছেন। আচমকা জানান তিনিই নাকি খাবার অর্ডার করেছেন! একথা শুনে হতভম্ব হয়ে যান ডেলিভারি বয়। নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি যুবক। ওই ভিখারিকে আবার যুবক জিজ্ঞেস করেন যে সত্যিই তিনি খাবার অর্ডার দিয়েছেন কি না। অর্ডারের বিষয়টা নিশ্চিত করে পালটা তিনি প্রশ্ন ছোড়েন, “কেন আমার কি অর্ডার দেওয়া উচিত না?”

Advertisement

সঙ্গ সঙ্গে খাবারটি ওই ভিখারির হাতে তুলে দেন। বিষয়টা এখানেই কিন্তু শেষ নয়। আরও চমকে দিয়ে ওই ভিখারি ডেলিভারি বয়কে ৫০ টাকা টিপসও দেন! এরপরই গোটা ঘটনার ভিডিও পোস্ট করেন ডেলিভারি বয়। তা বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কমেন্ট বক্সে কেউ কেউ কটাক্ষ করেছেন ডেলিভারি বয়কেই। লিখেছন, “ও মনের দিক থেকে গরিব না কিন্তু আপনি ওনাকে ভিখারি বলে নিজের চিন্তাভাবনার প্রমাণ দিয়ে দিলেন।” কেউ আবার গোটা ঘটনাকেই স্ক্রিপ্টেট বলে দাবি করেছেন। ভিডিওটি সত্যি নাকি পুরোটাই সাজানো তা জানা যায়নি।

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fardeen Khan (@fardeenonduty_)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.