Ethiopia's Bodi Tradition

সুঠাম শরীর নয়, পুরুষের অতিকায় ভুঁড়িতেই মুগ্ধ নারীরা, বিশ্বের কোন প্রান্তে এমন আসক্তি জানেন?

বোদি সংস্কৃতিতে স্থূল দেহকে সৌন্দর্য ও আকর্ষণের সর্বোচ্চ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, আর কা'এল উৎসবের লক্ষ্যই সেই মূল্যায়ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৪:৩২

options
link
সুঠাম শরীর নয়, পুরুষের অতিকায় ভুঁড়িতেই মুগ্ধ নারীরা, বিশ্বের কোন প্রান্তে এমন আসক্তি জানেন?
ছয় মাস ধরে চলে ওজন বাড়ানোর প্রস্তুতি।

পছন্দের নারীর মন জিততে হবে, তাই ফি-বছর ভিড় বেড়ে যায় জিমে। কমবেশি প্রত্যেক পুরুষই চেষ্টা করে, তার শরীরকে এমন সুঠাম করে তুলতে, যাতে তার প্রেম প্রস্তাবটি উলটোদিকের সুন্দরী কোনওমতে প্রত্যাখ্যান করতেই না পারে! আর শারীরিক সৌন্দর্য যে সত্যিই আকৃষ্ট করে মানুষকে, এ কথা তো আর মিথ্যে নয়। কথাতেই রয়েছে ‘পহেলে দর্শনধারী ফির গুণবিচারী’।

Advertisement
Ethiopia's Bodi Tradition of Celebrating the Year's Fattest Man
নারীরা হামলে পড়ে স্থূলকায় পুরুষদের এই প্রতিযোগিতা দেখতে।

কিন্তু সৌন্দর্যের মাপকাঠি আসলে দেহের জমা মেদ— এমনটা শুনেছেন কখনও? নেহাত ঠাট্টার কথা নয়, যে পুরুষ সবচাইতে স্থূলকায়, যার নাদুসনুদুস ভুঁড়িখানা প্রায় ঝুলে পড়ছে, জনতার বিচারে সে-ই হয়ে ওঠে সবচাইতে সুদর্শন। বাংলায় বসে এ গল্প হাস্যকর মনে হলেও ইথিওপিয়ার ওমো উপত্যকায় কিন্তু এমনটা নেহাত খেলো কথা নয়। সেখানকার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে বোদি জনগোষ্ঠী (Ethiopia’s Bodi Tradition)। প্রতি বছর তাদের নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত কা’এল উৎসবে আয়োজন করা হয় এক অভিনব প্রতিযোগিতার, উদ্দেশ্য, গোষ্ঠীর সবচাইতে সুন্দর পুরুষটিকে বেছে নেওয়া।

Advertisement
Ethiopia's Bodi Tradition of Celebrating the Year's Fattest Man
বিপুল পরিমাণে গরুর দুধ পান করতে হয় ওজন বাড়ানোর জন্য।

এই প্রতিযোগিতার প্রস্তুতি অত্যন্ত কঠোর। উৎসবের ছয় মাস আগে, বোদি সম্প্রদায়ের ১৪টি গোত্র থেকে একজন করে অবিবাহিত পুরুষকে প্রতিযোগী হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তাদের একমাত্র লক্ষ্য থাকে যতটা সম্ভব ওজন বাড়ানো। তারা সব ধরনের শারীরিক পরিশ্রম বন্ধ করে কুঁড়েঘরে বিশ্রামে থাকেন, গোত্রের নারীরা নিয়মিত খাবার পৌঁছে দেন। যে সমস্ত খাবার খেলে দ্রুত ওজন বাড়বে, বেছে নেওয়া হয় সেই সবই।

Advertisement

খাদ্যতালিকায় থাকে মূলত গরুর তাজা রক্ত ও দুধ। তবে বোদি সংস্কৃতিতে গরু অত্যন্ত পবিত্র হওয়ায় সেগুলো হত্যা করা হয় না। পরিবর্তে, বর্শা দিয়ে গরুর শিরায় ছোট ছিদ্র করে রক্ত সংগ্রহ করা হয়, আবার পরে ক্ষতস্থান কাদা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কা’এল উৎসব আসতে আসতে প্রতিযোগীদের শরীরে চোখে পড়ার মতো পরিবর্তন আসে। তারা শরীরে ছাই ও মাটি মেখে, ঐতিহ্যবাহী অলংকারে সজ্জিত হয়ে উৎসবে অংশ নেয়। ছয় মাস আগের সঙ্গে এখনকার চেহারার আর কোনও মিলই থাকে না।

Ethiopia's Bodi Tradition of Celebrating the Year's Fattest Man
প্রতিযোগিতার শেষে বেছে নেওয়া হয় সবচাইতে বড় ভুঁড়িওয়ালা পুরুষকে।

উৎসবের দিন প্রতিযোগীরা একটি পবিত্র গাছ ঘণ্টার পর ঘণ্টা হেঁটে প্রদক্ষিণ করেন। বিচারক ও নারীও সেখানে উপস্থিত থাকে—শুধু উৎসাহ দিতে নয়, সম্ভাব্য জীবনসঙ্গী বেছে নেওয়ার উদ্দেশ্যেও। বোদি সংস্কৃতিতে স্থূল দেহকে সৌন্দর্য ও আকর্ষণের সর্বোচ্চ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। উৎসবশেষে একজনকে ‘বছরের সবচেয়ে স্থূল পুরুষ’ হিসেবে ঘোষণা করা হয়। তিনি কোনও অর্থ, জমি বা বস্তুগত পুরস্কার পান না। বদলে পান এমন এক সম্মান, যা বোদি সমাজে সবচেয়ে মূল্যবান—আজীবন গোটা সম্প্রদায়ের শ্রদ্ধা, মর্যাদা ও স্বীকৃতি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.