Better than Deepika

দীপিকার থেকেও ভাল! ‘বেশরম রং’ গানে তরুণীর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা

যে গান নিয়ে 'পাঠান'-এর মুক্তির আগে বিতর্ক হয়েছিল, সেই গানই এখন তুমুল জনপ্রিয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ২০:৩১

options
link
দীপিকার থেকেও ভাল! ‘বেশরম রং’ গানে তরুণীর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টপ, আর বাহারি স্কার্ট পরনে। নির্মেদ শরীর মোহাচ্ছন্ন হয়ে তাল মেলাচ্ছেন ‘বেশরম রং’ (Besharam Rang) গানের ছন্দে। তরুণীর এমন ভিডিও দেখেই মুগ্ধ নেটিজেনরা। এ নাচ নাকি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) থেকেও ভাল। এমনই মত অনেকের।

Advertisement

Better-than-Deepika-1

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইনস্টাগ্রাম প্রোফাইল সূত্রে জানা যাচ্ছে, লাস্যময়ী এই তরুণীর নাম সৃষ শুক্লা। এমন নানা ভিডিও তাঁর প্রোফাইলে দেখা যায়। আর তা দেখেন পাঁচ লক্ষেরও বেশি ফলোয়ার। ২৫ জানুয়ারি ‘পাঠান’ (Pathaan) সিনেমার ‘বেশরম রং’ গানটির ভিডিও আপলোড করেন সৃষ।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srish Shukla (@sriiishh)

সেই গানটিই এতদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ তাঁকে ‘হট’ বলে প্রশংসা করেছেন, কেউ আবার দিয়েছেন ‘সেক্সি’ তকমা। অনেকে দীপিকার সঙ্গেও তুলনা করে বসেছেন।

Better-than-Deepika-2

[আরও পড়ুন: একঘেয়ে গল্পে ডুবল ‘শেহজাদা’, বলিউডের রাজপুত্র হতে পারলেন না কার্তিক আরিয়ান]

উল্লেখ্য, ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পায় ‘পাঠান’। তার আগে ‘বেশরম গান’ নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও করা হয়েছিল তীব্র কটাক্ষ। ট্রেন্ডিং হয়েছিল ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। কিন্তু শাহরুখের কামব্যাক ছবির মুক্তির দিন যত এগিয়ে আসে ততই বিতর্কের রং ফিকে হয়। এখন এই গানই জনপ্রিয়তার শিখরে।

Better-than-Deepika

শুক্রবার ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে যে হিসেবে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সারা বিশ্বে ৯৭৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। ভারতে ছবির আয় ৬০৯ কোটি টাকা। আর বিদেশে ৩৬৭ কোটি টাকা। অর্থাৎ হাজার কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই কিছু সময়ের অপেক্ষা।

Pathaan Collection 1
[আরও পড়ুন: নুসরতের প্রেমে ‘ম্যাড’ মিকা সিং, ভিডিও শেয়ার করে গায়ককে ‘ভালবাসা’ পাঠালেন সাংসদ-অভিনেত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন