সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরালের পৃথিবীতে নিস্তার নেই কারও। হিমাচলের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক চেকে ভুল বানান লেখেন। সেই চেকের ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে। যা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা। চেকটি ২৫ সেপ্টেম্বরের। স্কুলেরই এক কর্মী চেক দিয়েছিলেন প্রধান শিক্ষক। বানান ভুলের কারণে যেটিকে বাতিল করে ব্যাঙ্ক। কোন বানান ভুল ছিল?
৭,৬১৬ টাকার চেকটি অফতের সিংয়ের। যিনিই ওই চেকটি লিখুন তিনি টাকার পরিমাণ ইংরাজিতে লিখতে গিয়ে ভুল বানান লেখেন। ‘Seven’-কে লেখা হয়েছে ‘Saven’, ‘Thousand’-এর বদলে ‘Thursday’ এবং ‘Hundred’-এর বদলে ‘Harendra’ লেখা হয়েছে। এছাড়াও ‘Sixteen’ জায়গায় লেখা হয়েছে ‘Sixty’। কেবল মাত্র ‘Six’ বানানটি ঠিক লেখা হয়েছে।
প্রশ্ন হল, খোদ স্কুলের প্রধান শিক্ষকই চেকটি লিখেছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর হয়ে অন্য কেউ লিখে থাকতে পারেন। তিনিই হয়তো গোলমালটা করেছেন। আসল কথা সেটাও নয়। মোদ্দা বিষয় হল উৎসবের মরশুমে ভুল বানানের চেক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে হেসে গড়িয়ে পড়ছেন নেটিজেনরা।
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য
-
চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ
-
তৃতীয়বার মা হচ্ছেন করিনা! নীরবতা ভেঙে কী বললেন অভিনেত্রী?
-
‘সীমান্তে জঙ্গিঘাঁটি, মদত দিচ্ছে তৃণমূল’, পুজোয় বিজেপি নেতাদের উপর হামলার আশঙ্কা অর্জুনের