সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল মানেই আবির, রংয়ে মেতে ওঠা। প্রিয়জন, কাছের মানুষের সঙ্গে আবিরের রংয়ে রাঙা হয়ে ওঠা। তবে মনের মানুষকে শুধু আবিরে রাঙিয়ে তোলার দিন শেষ। এবার দোলে আবিরে সারতে পারেন পেটপুজো। সে আবার কী? নিশ্চয়ই ভাবছেন ভুল পড়লেন! আরে মশাই, ভুল নয় আপনি ঠিকই পড়েছেন। এবার দোলের বাজারের বিশেষ আকর্ষণ ‘অর্গ্যানিক ফ্রুট গুলাল’। বলা যেতেই পারে এই ধরনের আবিরই এবার বাজার কাঁপাল। কলকাতার বাজারে যার চাহিদা ছিল তুঙ্গে। বিশেষ ধরনের আবির বিক্রি করে বিপুল লক্ষ্মীলাভও হয়েছে ব্যবসায়ীর।

‘অর্গ্যানিক ফ্রুট গুলাল’ বহু ফ্লেভারের। লিচু, আনারাস, তরমুজ, পেয়ারা, আপেল, আম, স্ট্রবেরি কোন স্বাদ নেই। চকোলেট ফ্লেভারেও রয়েছে বিশেষ আবির।

ব্যবসায়ী জানান, এই ধরনের আবির সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। মাখানোর সময় মুখে চলে গেলেও নেই বিপদের আশঙ্কা। দোলের পর রং পেটে যাওয়ার ফলে অনেকেই সমস্যায় ভোগেন। ‘অর্গ্যানিক ফ্রুট গুলাল’ ব্যবহার করলে সেই সমস্যার কোনও সম্ভাবনাই থাকবে না।

[আরও পড়ুন: রং মাখছেন? চোখ-কান বাঁচাতে মেনে চলুন চিকিৎসকদের এই পরামর্শগুলি]
বিশেষ ধরনের আবির বলে কথা। তাই তার যে বাজারে চাহিদা থাকবে, সে আর নতুন করে বলার কিছুই নেই। ‘অর্গ্যানিক ফ্রুট গুলাল’ই এবার মন কাড়ে আবির প্রেমীদের। তাই হু হু করে তা বিক্রি হয়েছে। স্বাভাবিকভাবেই বিপুল লক্ষ্মীলাভও হয়েছে ব্যবসায়ীর।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: দোলের দিন মনের আনন্দে মাখুন রং, তবে অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলি]
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে