Jammu

যেন সিনেমার স্ক্রিপ্ট, হাসপাতালে মেলে নিখোঁজের দেহ! শেষকৃত্যের আগে ঘরে ফিরলেন সেই ‘মৃত’ যুবক

হাসপাতালে পড়ে থাকা দেহের সঙ্গে তাঁদের ছেলে বিশালের মিল পান দম্পতি। পেটের দাগ দেখে পরিবারের সদস্যেরা একপ্রকার নিশ্চিত হন। এরপর কাঁদতে কাঁদতে মৃতদেহটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৮:৩৯

options
link
যেন সিনেমার স্ক্রিপ্ট, হাসপাতালে মেলে নিখোঁজের দেহ! শেষকৃত্যের আগে ঘরে ফিরলেন সেই ‘মৃত’ যুবক

এই ঘটনা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। পুলিশের সাহায্যে হাসপাতাল থেকে নিখোঁজ ছেলের দেহ নিয়ে ফেরেছিলেন মা-বাবা। বলা বাহুল্য, যুবক সন্তানকে হারিয়ে তীব্র শোক পান তাঁরা। যদিও শেষকৃত্যের আগে ঘটে গেল অলৌকিক কাণ্ড! সুস্থ শরীরে পায়ে হাঁটে বাড়ি ফিরলেন যুবক। প্রশ্ন হল, তাহলে কার দেহ নিয়ে এলেন দম্পতি?

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনা জম্মু ও কাশ্মীরের জম্মু জেলার সোহঞ্জনা এলাকার। শনিবার কাজে বেরিয়ে নিখোঁজ হন ২৪ বছরের বিশাল কুমার। একটি কারখানায় নিরাপত্তারক্ষী বিশাল সেদিন রাতে বাড়ি ফেরেননি। ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। এরপর উদ্বিগ্ন মা-বাবা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরদিন সকালে পাঞ্জাবের একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফোন পায় পরিবারটি। জানানো হয়, মর্গে একটি দেহ পড়ে আছে, যা কেউ শনাক্ত করেননি। ভাঙা মনে ওই দেহ শনাক্ত করতে হাসপাতালে যান বিশালের মা-বাবা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাসপাতালে পড়ে থাকা দেহের সঙ্গে তাঁদের ছেলে বিশালের মিল পান দম্পতি। পেটের দাগ দেখে পরিবারের সদস্যেরা একপ্রকার নিশ্চিত হন। এরপর কাঁদতে কাঁদতে মৃতদেহটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মাঝপথে একটি ফোন পান বিশালের বাবা-মা। যাতে গোটা ঘটনা অন্যদিকে বাঁক নিয়ে।

Advertisement

আসলে ফোন করেছিলেন বিশালের এক বন্ধু। তিনিই জানান, বিশাল জীবিত এবং সুস্থ রয়েছেন। একথা শুনেও বিশ্বাস হচ্ছিল না মা-বাবার। ঘণ্টা কয়েক পরে বাস্তবেই বিশাল বাড়ি ফিরল চোখের জল ধরে রাখতে পারেননি তাঁরা। তবে দুঃখের নয়, এবারের কান্না ছিল আনন্দের। ‘মৃত’ ছেলেকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশ্চর্য আনন্দ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.