সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্র কোনও কিছুই নেয় না, শেষ পর্যন্ত ফিরিয়ে দেয়। তবে কোথায় নিয়ে কোথায় ফিরিয়ে দেবে তা বলা কঠিন। সমুদ্রের এমন রহস্যময় চরিত্রের কারণেই শোরগোল পড়ে গেল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি সমুদ্র সৈকতে। আসলে অভূতপূর্ব দৃশ্য দেখে চমকে যান স্থানীয়রা। ঝড় অশনির (Asani) ভ্রুকুটির মধ্যেই ওই সি-বিচে ভাসতে দেখা গেল একটি ‘সোনার রথ’কে। মনে করা হচ্ছে অশনির দাপটেই দূর দেশ থেকে ভেসে আসে ওই রথটি।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের (Srikakulam) জেলার একটি সৈকতে দেখা যায় ওই অভূতপূর্ব দৃশ্য। দেখা যায় ঝড়ের দাপটে উত্তাল হয়ে ওঠা সমুদ্রের পাড়ে ভাসছে একটি সোনালি রঙের রথ। যা দেখা মাত্র স্থানীয়রা জলে নেমে পড়েন, ছুটে যান ওই রথের কাছে। তারাই তা টেনে পাড়ে তুলেও আনেন। রথটি সোনার না হলেও তার গায়ে রয়েছে অপূর্ব সোনালি রং। মনে করা হচ্ছে অশনির দাপটেই অন্য কোনও দেশ থেকে ওই রথটি শ্রীকাকুলামের সৈকতে ভেসে এসেছে।
#CycloneAsani brought to the shores of #Srikakulam #AndhraPradesh a gold-coloured chariot from some far off waters of possibly a south east Asian country… Stuff from mythological tales and fables? #GoldenChariot @ndtv @ndtvindia #ThangaRatham pic.twitter.com/rD0pu9cXQZ
Advertisement— Uma Sudhir (@umasudhir) May 11, 2022
[আরও পড়ুন: আজব কাণ্ড, ‘চুরি’ হয়ে গেল আস্ত পঞ্চায়েত ভবন! কাঠগড়ায় খোদ প্রধান]
এদিন এই বিষয়ে শ্রীকাকুলামের নাউপাড়া এলাকার সাব ইন্সপেক্টর বলেন, রথটির বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। সম্ভবত এটি অন্য কোনও দেশ থেকে ভেসে এসেছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিয়েছি।
[আরও পড়ুন: বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? কী বলল দিল্লি হাই কোর্ট?]
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!