সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সালের ২২ জুলাই। সেদিন সকালে চেন্নাইয়ের তাম্বারান বিমানবন্দর থেকে উড়েছিল বায়ুসেনার এন-৩২ বিমান। কিন্তু অচিরেই সেটি নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ ৮ বছরে সম্ভবত খোঁজ মিলল সেটির! চেন্নাইয়ের (Chennai) সমুদ্রগর্ভে সন্ধান মিলেছে এক বিমানের (Air Force Plane) ধ্বংসাবশেষ। মনে করা হচ্ছে, এটাই সেই বিমানটি।
ঠিক কী হয়েছিল ২০১৬ সালের জুলাই মাসের সেই দিনটিতে? সকাল সাড়ে আটটায় বিমানটি আকাশে উড়েছিল পোর্ট ব্লেয়ারের উদ্দেশে। ১১টা ৪৫ মিনিট নাগাদ সেটির গন্তব্যে পৌঁছনোর কথা ছিল। বিমানে ছিলেন ২৯ জন সেনাকর্মী ও ৮ জন সাধারণ নাগরিক। আকাশে ওড়াল ১৬ মিনিট পরে বিমান চালক বার্তা পাঠান, ”সব ঠিক আছে।” কিন্তু সেই ছিল শেষ বার্তা। এর পর আর যোগাযোগ করা যায়নি বিমানটির সঙ্গে। রাতারাতি যেন হাওয়ায় মিলিয়ে যায় এন-৩২ বিমান।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]
শুরু হয় তল্লাশি। কিন্তু বিপুল তল্লাশি (যাকে দেশের মধ্যে বিমানের সন্ধানে সেরা তল্লাশি বলে মনে করা হয়) সত্ত্বেও বিমানটির কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে খোঁজ মিলেছে বিমানটির। অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। সমুদ্রগর্ভে ৩ হাজার ৪০০ মিটার গভীরে সোনার প্রযুক্তির সাহায্যে খোঁজ মিলেছে এক বিমানের ধ্বংসাবশেষের। মনে করা হচ্ছে এই বিমানটিই সেই বিমান।
[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু