সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (corona) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই মারণ ভাইরাসের আঁতুড়ঘর চিনের হুবেই প্রদেশের ইউহান শহরে সংক্রমণ শূন্যে গিয়ে ঠেকলেও ইটালি ও স্পেনের অবস্থা ভয়াবহ। ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতেও। ইতিমধ্যে ১২ জনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতি দেখে সবাই যখন মৃত্যুভয়ে কাঁপছে তখন অদ্ভুত এক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সেখানে সদ্যোজাত এক শিশুকন্যার নাম রাখা হল করোনা। বিষয়টি জানাজানি হওয়ার পর হতবাক হয়ে পড়েছেন নেটিজেনরা। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে মানুষ যে এই রকম নামকরণ করতে পারে তা ভাবতেই পারছেন না তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনতা কারফিউ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গোরক্ষপুর জেলার সোগাহুরা গ্রামের এক মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে গোরক্ষপুর শহরে অবস্থিত মহিলা হাসপাতালে ভরতি করেন। কিছুক্ষণ বাদেই একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। আর তারপরই ওই সদ্যোজাতের নাম করোনা রাখার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা।
[আরও পড়ুন: লটারি কেটেই ভাগ্য বদল! করোনা আতঙ্কের দৌলতেই কোটিপতি শ্রমিক ]
এপ্রসঙ্গে ওই শিশুকন্যার কাকা নীতেশ ত্রিপাঠি বলেন, ‘এই ভাইরাস যে অত্যন্ত মারাত্মক তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যে বিশ্বের প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এর জন্য। তবে আতঙ্কের জেরে অনেক ভাল অভ্যেসও তৈরি হয়েছে আমাদের। তাই এই ভাইরাস নিয়ে অযথা ভয় না পেয়ে সরকারের নির্দেশ মেনে চললেই আমরা সুরক্ষিত থাকব। আর মারণ ভাইরাসের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এই শিশু।’
[আরও পড়ুন: স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে ইটালি ভ্রমণ, করোনায় আক্রান্ত যুবক]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের