সুব্রত বিশ্বাস: আরপিএফের কাজকর্ম নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রেল। সম্প্রতি ব্যান্ডেলে ট্রেনে চেক করতে গিয়ে তার তলায় ঢুকে যায় কনস্টেবল মিথিলেশ কুমার। এর পরই ট্রেনটি চলতে শুরু করে। ট্রেনের তলায় শুয়ে পড়েন সেই কনস্টেবল। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেও সেই দৃশ্যকে ভিডিও বন্দি করেন তাঁরই সহকর্মী আর এক কনস্টেবল। বিপজ্জনক এই চেকিংয়ের ভিডিও এরপর আরপিএফ গ্রুপে ছড়িয়ে দেয়। সেই ছবি ভাইরাল হতেই রেল বোর্ড পদক্ষেপ করতে নির্দেশ দেয়।
শুক্রবার হাওড়া ডিভিশনের আরপিএফ কর্তারা এনিয়ে তদন্ত শুরু করেছে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, বিপজ্জনকভাবে কেন ট্রেনের তলায় ঢুকেছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কে নির্দেশ দিয়েছিল, তাও দেখা হবে। মেকানিক্যাল, অপারেশন, ইঞ্জিনিয়ারিং সিস্টেম চেক করার ডিউটি আরপিএফের নয়, তবে কেন ঢুকেছিল সেটাই দেখার বিষয়। পাশাপাশি সহকর্মীর ভিডিও তোলা, তা ভাইরাল করা এমনকি কনস্টেবলের স্ত্রীকে সেই ভিডিও পাঠানো সবটাই বেআইনি কাজ। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেবে বিভাগ। জড়িত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
[আরও পড়ুন: টাকার বিনিময়ে মুক্তি! ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশ ফেরত পড়ুয়া]
এদিকে বোর্ড সহ দেশের প্রত্যেকটি জোনে এই ভিডিও এখন ভাইরাল। ব্যান্ডেলে ঘটে যাওয়া এই কাজকর্মের সমালোচনাও শুরু হয়েছে। আইজি পরমশিব আরো জানান, বুধবার সকালে ব্যান্ডেল পাঁচ কোচের রেকটি এসেছিল। বেলা বারোটা নাগাদ এই ঘটনা ঘটে।
[আরও পড়ুন: একুশের সমাবেশে বড় চমক, মমতার সঙ্গে মঞ্চে থাকছেন অখিলেশ]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের