সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাধা বলে কি মানুষ না? রসিকতা করে এমন প্রশ্ন তোলা যায়। বিশেষত যে নির্মমতার সঙ্গে গাধাটিকে (Ass) মারতে দেখা গিয়েছে, তা মেনে নেওয়া কঠিন। এর জন্য আলাদা করে ‘পশু প্রেমিক’ হওয়ার প্রয়োজন নেই। অবশ্য দুঃখ খানিক লাঘব করে দেয় খোদ অত্যাচারিত গাধাটি। যুবক মালিক যেমন তাকে ইচ্ছে মতো লাথি-ঘুষি-চড় মারতে থাকে, সেও তেমন মোক্ষম বদলা নেয় সময় মতো। সম্প্রতি এই ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন- ভাইরাল ভিডিওতে গাধাটি আসলে কে?
ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে, কোনও কারণে মালিক যুবক গাধার উপরে বেজায় খেপে রয়েছেন। তিনি বেধড়ক মারধর করতে থাকেন গাধাটিকে। প্রথমে কয়েকটা লাথি মারা হয় গাধার মুখে। তাতে রাগ না কমলে গাধাটিকে একের পর এক চড় মারতে শুরু করেন যুবক। ফের লাথি মারতে দেখা যায় তাঁকে। এভাবে চড় আর লাথির পর্ব চলতে থাকে পর্যায়ক্রমে। অসহায় গাধাটি বোধ হয় সঠিক সময়ের অপেক্ষা করছিল। শুরুতে তাকে চুপ করে মার খেতে দেখা যায়। কিন্ত মালিক যেই গাধির পিঠে চড়ে বসেন ওমনি অন্য রূপ ধারন করে সেটি। রীতিমতো বদলা নেয়।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: উত্তরপ্রদেশে জলে ভাসছে ‘রাম’ নাম লেখা পাথর! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]
ভিডিও দেখে সকলেরই বক্তব্য, যেমন কর্ম তেমন ফল। অবলা পশুর সঙ্গে যুবকটি যা করেছেন, তার জন্যই উচিত শিক্ষা পেতে হয়েছে তাঁকে। মজার সব কমেন্টে ভরে গেছে কমেন্টবক্স। একজন লিখেছেন, “গাধাটি গাধা হলেও, ও যে গাধা নয়, তা বুঝিয়ে দিয়েছে।” এমনকী অনেকে প্রশ্ন তুলেছেন, “ভাইরাল ভিডিওতে গাধা আসলে কে?”
সর্বশেষ খবর
-
ট্রফি নেননি হরমনরা, তবু নকভির সঙ্গে খাস গল্প সাইকিয়ার! বিতর্ক উঠতেই মুখ খুললেন বোর্ড সচিব
-
আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
-
রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, কবে মিলবে ভ্যাকসিন? জানিয়ে দিল আইসিএমআর
-
ফের অগ্নিগর্ভ মণিপুর, কুকি জনগোষ্ঠীর ৪ জনকে নৃশংস হত্যা, ছাড় নেই শিশুরও!
-
ফের তৃষার সঙ্গে বিদেশ সফরে বিজয়! ভাইরাল ছবিতে আরও জোরালো সম্পর্কের গুঞ্জন