Kolkata Libraries

সদস্যপদ ছাড়াই পড়া যাবে পছন্দের বই! রইল কলকাতার ৫ লাইব্রেরির হদিশ

এই সোশাল মিডিয়ার যুগে দাঁড়িয়েও বই-ই আপনার প্রথম প্রেম? কিনবার খরচ নেই, পড়া যাবে ইচ্ছেমতো। চলে আসুন নিকটবর্তী বিনামূল্যের পাঠাগারটিতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৯:৫৫

options
link
সদস্যপদ ছাড়াই পড়া যাবে পছন্দের বই! রইল কলকাতার ৫ লাইব্রেরির হদিশ
ফাইল ছবি

কলকাতার মানুষ, খাবার, রাস্তাঘাট এমনকী গলিগালা নিয়েও যত কথা হয়, পাঠাগার নিয়ে তার সিকিভাগ কথাও হয় না। অথচ গোটা দেশ তথা বিশ্ব যেখানে সোশাল মিডিয়ায় মজেছে, কলকাতা সেখানে যত্নে বাঁচিয়ে রেখেছে বেশ কিছু লাইব্রেরি। যেখানে মনের মতো বই বেছে নিয়ে পড়া যাবে। প্রয়োজন পড়বে না মেম্বারশিপেরও!

Advertisement

সময়ের সঙ্গে বেশিরভাগ পাঠাগারই জৌলুশ হারিয়েছে। এই দ্রুত পরিবর্তনশীল যুগে মেম্বার হারিয়ে বন্ধও হয়েছে অসময়ে। কিন্তু সেসব পেরিয়েও পাঠকের অপেক্ষায় আলো জ্বেলে রেখেছে যারা, রইল এমন পাঁচটি লাইব্রেরির খোঁজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kolkata Library
জগৎ মুখার্জি পার্ক লাইব্রেরি

জগৎ মুখার্জি পার্ক লাইব্রেরি
সকাল সাতটাতেই খুলে যায় এই পাঠাগার, খোলা থাকে রাত নয়টা পর্যন্ত। বর্তমানে দায়িত্বে রয়েছেন পার্কেরই নিরাপত্তারক্ষী সত্যরঞ্জন দোলুই। বিরল ম্যাগাজিন থেকে শুরু করে ছোটদের ক্লাসিক— হাজারেরও বেশি বইয়ের সম্ভার রয়েছে এখানে। ঠিকানা – ১, যতীন্দ্র মোহন অ্যাভেন্যু, শোভাবাজার।

Advertisement
Kolkata Library
দাস গুপ্ত অ্যান্ড কোম্পানি ওপেন লাইব্রেরি

দাস গুপ্ত অ্যান্ড কোম্পানি ওপেন লাইব্রেরি
কলেজ স্ট্রিটের এই বইয়ের দোকানটির প্রতিষ্ঠা ১৮৮৬ সালে। পরবর্তীকালে দোকানের দোতলাকেই বিনামূল্যের পাঠাগারের রূপ দেওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা এখানে বসে বই পড়তে পারেন আগ্রহী পাঠক। তবে সঙ্গে সঠিক পরিচয়পত্র সঙ্গে থাকা আবশ্যক। ঠিকানা – 54/3, কলেজ স্ট্রিট (প্রেসিডেন্সি কলেজের উলটোদিকে)।

Kolkata Library
লিটল ফ্রি লাইব্রেরি

লিটল ফ্রি লাইব্রেরি
এই খুদে পাঠাগারটির চালিকাশক্তি নিখাদ ভরসা। অর্থাৎ ফিজ কিংবা মেম্বারশিপের বালাই নেই। পাঠক ইচ্ছেমতন বই নিয়ে পড়ে, তা ফেরত রেখে যাবেন নিজেই, বিশ্বাস পাঠাগার কর্তৃপক্ষের। চব্বিশ ঘণ্টাই খোলা এই ফ্রি লাইব্রেরি। ঠিকানা – 6A, মহারাজা নন্দ কুমার রায় রোড (লেক মলের কাছে)।

Kolkata Library
উত্তরের আড্ডা চালিত ফ্রি লাইব্রেরি

উত্তরের আড্ডা চালিত ফ্রি লাইব্রেরি
শ্যামবাজার নিবাসী একটি দলের মস্তিস্কপ্রসূত এই আড্ডাখানা। ছোট্ট চায়ের দোকান সংশ্লিষ্ট গ্রাফিটিতে সাজানো বই ও পেইন্টিং ভর্তি এই লাইব্রেরি। ঠিকানা – রাজা দিনেন্দ্র স্ট্রিট, শ্যামবাজার (দেশবন্ধু পার্কের উলটোদিকে)।

আইলিড স্ট্রিট লাইব্রেরি
কসবা, ভবানীপুর, বালিগঞ্জ, নিউটাউন, তোপসিয়া ছাড়াও ছোট ছোট পাড়াতে তৈরি হচ্ছে এই পথ-পাঠাগার। চব্বিশ ঘণ্টায় যখন ইচ্ছে বই পড়া যাবে বসে। ফিরিয়ে দেওয়া যাবে নিজের সময়মতো। কেবল ভরসাওটুকুই সম্বল এই পাঠাগারের।

Kolkata Library
আইলিড স্ট্রিট লাইব্রেরি

এই সোশাল মিডিয়ার যুগে দাঁড়িয়েও যদি বই-ই হয় আপনার প্রথম প্রেম, তবে আর চিন্তা কি? কেনার খরচ নেই, পড়া যাবে ইচ্ছেমতো। চলে আসুন নিকটবর্তী বিনামূল্যের পাঠাগারটিতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন