সম্প্রতি নিম করোলি বাবার জীবন অবলম্বনে ‘হনুমান অংশ’ ছবিটি মুক্তি পেয়েছে। যেখানে নিম করোলি বাবার জীবনের অলৌকিক কাহিনি বর্ণনা করা হয়েছে। মূল বার্তা হল, ঈশ্বরের প্রতি ভক্তি একজন ভক্তকে এতটাই শক্তিশালী করে তুলতে পারে যে, তিনি অলৌকিক কাজ করতেও সক্ষম হন। গত তিন দিন ধরে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরও এক ‘অলৌকিক’ কাণ্ডের সাক্ষী। যার সঙ্গে সম্পর্ক রয়েছে পবনপুত্র হনুমানের। কী ঘটেছে?
আরও পড়ুন:
রাস্তা সম্প্রসারণের জন্য ১৭০ বছরের পুরনো খাড়ে হনুমান মন্দিরটিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল উজ্জয়নীর পৌরনিগম। সেই মতো পুরনো মন্দিরটিকে ভাঙা হয়। সমস্যা হয় যখন ট্যাঙ্কি চকে বিরাট হনুমান মূর্তিটিকে সরানোর জন্য কাজ শুরু করেন পৌরনিগমের কর্মীরা। যদিও জেসিবি-সহ একাধিক ভারী সরঞ্জাম দিয়ে বারবার চেষ্টা করেও হনুমান মূর্তিটিকে একচুল নড়াতে পারেননি তাঁরা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত তিনদিনে চারবার মূর্তি সরানোর চেষ্টা হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই অসফল হয় প্রচেষ্টা।
Ujjain’s 170-year-old Khade Hanuman Temple has become a powerful moment of faith. Despite three days of efforts during the shifting process for road widening, the idol at Sati Gate reportedly did not move.
AdvertisementDevotees see this as Hanuman Ji’s divine will. Further decisions will… pic.twitter.com/njyiANJA7c
— अथर्व (@Talwar_1009) September 7, 2026
এই অবস্থায় মূর্তিটিকে কীভাবে নিরাপদে স্থানান্তর করা যায় সেই বিষয়ে নতুন করে আলোচনা করছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা মূর্তির আশেপাশের মন্দিরের ভাঙা কাঠামো পর্যবেক্ষণ করছেন। সবদিক বিচার করে পঞ্চমবার চেষ্টা হবে বলে জানা গিয়েছে। যদিও ভক্তেরা এইসব যুক্তি কিংবা প্রযুক্তিগত বাঁধা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, আসলে ১৭০ বছর ধরে এই স্থান বিরাজ করা হনুমানজি বাসস্থান পরিবর্তন করতে চাইছেন না। ভক্তদের দাবি, বজরংবলীর অনিচ্ছার কারণেই শতচেষ্টাতেও মূর্তিটিকে নড়াতে পারছেন না পৌর নিগমের কর্মীরা।
উজ্জয়িনীর খাড়ে হনুমান মূর্তির ‘অলৌকিক’ কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশেরও দাবি, দেবতার লীলার কারণেই মানুষের চেষ্টা বৃথা হচ্ছে। এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আট ফুট উচ্চতার পাথরের মূর্তিটি মাটিতে অনেকখানি প্রথিত রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই কারণেই শতবর্ষ পুরনো মূর্তিটিকে স্থানান্তরে বেগ পেতে হচ্ছে।
সর্বশেষ খবর
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও
-
বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন, সম্পত্তির অধিকারে নয়া নীতি তারেক সরকারের
-
অযোধ্যার প্রথম শহিদ রাম-শরদ কোঠারিদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বললেন, ‘সাধুসন্তদের অপমান বরদাস্ত নয়’