Assigning Dead Employee

ভৌতিক কাণ্ড! রাজ্যপালের জেলা সফরে বাড়তি দায়িত্বে মৃত কর্মী, কীভাবে সম্ভব?

গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন আনন্দিবেন প্যাটেল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১৮:২২

options
link
ভৌতিক কাণ্ড! রাজ্যপালের জেলা সফরে বাড়তি দায়িত্বে মৃত কর্মী, কীভাবে সম্ভব?
মৃত ব্যক্তিকে দায়িত্বে দেওয়ায় অবাক সকলেই। গ্রাফিক্স: বিশ্বজিৎ দাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরা বলছেন এমনটা কেবল যোগীরাজ্যেই সম্ভব। আরেকটু হলেই রাজ্যপালের ফাইফরমাস খাটত ভূত! রাজ্যপাল জেলা সফরে এক মৃতকর্মীকে বিশেষ দায়িত্ব নিযুক্ত করেছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মী। বিষয়টি জানাজানি হতেই অবশ্য ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত ব্রীজেশ কুমারকে। কিন্তু কীভাবে ঘটে গেল এত বড় ভুল?

Advertisement

উত্তরপ্রদেশ বর্তমান রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। মাঝে বালিয়া জেলা সফরে আসেন তিনি। জেলার স্বাস্থ্য অধিকর্তা ডাঃ বিজয়পতি দ্বিবেদী জানান, চরম ওই সময় চরম গোলমাল পাকিয়েছেন সরকারি কর্মী ব্রীজেশ কুমার। স্বাস্থ্য অধিকর্তার দপ্তরে কর্মরত তিনি। বিজয়পতি বলেন, “মিঃ কুমার রাজ্যপালের সফরের সময় গুরুতর গাফিলতি করেছেন। একজন মৃত কর্মীকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। এছাড়াও সরকারি অনুষ্ঠানের খাবার চেখে দেখার জন্য লোক রাখার কথা ছিল। সেই কাজও করেননি তিনি।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ফের রক্তাক্ত কাশ্মীর, আজান দেওয়ার সময় জঙ্গিদের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার]

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বালিয়ার জননায়ক চন্দ্রশেখর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন আনন্দিবেন প্যাটেল। তখনই এই কাণ্ড ঘটান করণিক পদের ওই কর্মী ব্রীজেশ। যদিও ঠিক কীভাবে এই কাণ্ড ঘটিয়ে ছিলেন তিনি, এর পিছনে কোনও উদ্দেশ্য ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তকে। ‘ভূত’ বিষয়ক ভুল ধরতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

[আরও পড়ুন: ‘কাল আমার বিয়ে চলে আয়!’ এক কাপড়েই মাহি ভাইয়ের বিয়ে খেয়েছিলেন রায়না!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.