সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কী বকাটে ছেলে রে বাবা!’ ‘প্রচণ্ড কথা বলে!’ ‘বকবকের জ্বালায় মাথা খারাপ করে দিল!’ এবার থেকে কাউকে এই কথাগুলি বলার আগে দু’বার অবশ্যই ভাববেন৷ কারণ, কে’ই বা বলতে পারে এই কথার বহরেই হয়তো একদিন বিশ্ব মাত করবে না ওই ব্যক্তি৷ এই কথার জাদুতেই হয়তো একদিন খ্যাতির শীর্ষে পৌঁছে যাবেন তিনি৷ জনপ্রিয় হয়ে উঠবেন সকলের কাছে৷ ঠিক যেমনটা হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা জ্যোতিষচন্দ্র শুক্লার ক্ষেত্রে৷ টানা একশো ঘণ্টা কথা বলে অভিনব বিশ্বরেকর্ড সৃষ্টি করেছেন যিনি৷
[পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ, টোটোয় গাছ লাগালেন চালক ]
জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি থেকে কথা বলা শুরু করেন উত্তরপ্রদেশে লক্ষ্মীপুরের বাসিন্দা জ্যোতিষ শুক্লা৷ কথা বলা বন্ধ করেন ৯ জানুয়ারি৷ মাঝে মাত্র ৩২ বার থামেন তিনি৷ তৈরি করেন নয়া রেকর্ড৷ তাঁর হাতে স্মারকপত্র ও পুরস্কার তুলে দিয়েছে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ৷ তাঁর এমন রেকর্ডে স্বভাবতই খুশি পরিবারের লোকজন৷ খুশি এলাকার সাধারণ মানুষ থেকে প্রশাসনের শীর্ষ কর্তারা৷ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সতীশকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক অরুণ কুমার সিং৷
[‘মন চুরি গিয়েছে, খুঁজে দিন’! যুবকের অভিযোগে হতবাক পুলিশ অফিসাররা]
এই প্রথম নয়, আগে আরও দুটি রেকর্ড তৈরি করেছেন জ্যোতিষচন্দ্র শুক্লা৷ একটানা ১৪৮ ঘণ্টা ছাত্র-ছাত্রীদের পড়ানোর রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে৷ রয়েছে ১২৩ ঘণ্টা বই পড়ারও রেকর্ড৷ গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, এর আগে একটানা ৯০ ঘণ্টা কথা বলে বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন নেপালের বাসিন্দা অনন্তরাম কেসি৷ একশো ঘণ্টা কথা বলে জ্যোতিষ শুক্লা ভাঙলেন তাঁর রেকর্ড৷
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…