এমন চুরির কৌশলে অবাক গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের আদলে তৈরি মুখোশ পরে চুরি! এই কাণ্ড ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলার একটি মোবাইলের দোকানে। গোটা ঘটনা ধরা পড়েছে স্থানীয় বাজারের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।)
ভিলওয়ারার কারেদা থানা এলাকায় মাঝরাতে মাতেশ্বরী মোবাইল শপে ঢোকার চেষ্টা করে মোদির মুখোশধারী ওই ব্যক্তি। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। একটি সূত্রের দাবি, বেশ কয়েক জন মিলে মোবাইলের দোকানে চুরি করতে এসেছিল। তাঁদের মধ্যে এক ব্যক্তি মোদির ছবিযুক্ত মুখোশ পরেছিলেন। যেমনটা সাধারণত রাজনৈতিক জনসভাগুলিতে দেখা যায়। ছাদ হয়ে সিঁড়ির গেট জোর করে খুলে দোকানে প্রবেশ করেন তিনি। এরপর বেশ কয়েক ডজন স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়।
राजस्थान के भीलवाड़ा में चोर, नरेंद्र मोदी का मुखौटा लगाकर आए और दुकान से 40 मोबाइल चुराकर ले गए !! pic.twitter.com/jZWfdEjWcW
Advertisement— Sachin Gupta (@Sachingupta) June 30, 2026
পরদিন সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি বুঝতে পারেন দোকানের মালিক। তাঁর দাবি, ৩০-৪০টি স্মার্টফোন চুরি গিয়েছে। যার বাজার মূল্য ৪-৫ লক্ষ টাকা। যদিও অন্য একটি সূত্র বলছে— চুরির উদ্দেশে এলেও কৃতকার্য হয়নি ওই ব্যক্তি। যদিও চুরির ঊর্ধ্বে চর্চা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি যুক্ত চোরের মুখোশ নিয়ে। সেই কারণেই ভাইরাল হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিন্নার মারণব্যাধি গোপন রেখেছিলেন, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক!
-
‘নেটওয়ার্কিং সেল’ তৈরিতে সাহায্য? পাক গুপ্তচর রানার আরেক সঙ্গীকে রিষড়া থেকে গ্রেপ্তার এসটিএফের
-
দুই-একদিন আসার কালচার বরদাস্ত নয়! শিক্ষক-অধ্যাপকদের হাজিরায় কড়া বার্তা মন্ত্রীর
-
দশে দশে সুথার, মানব-ম্যাজিকে শ্রীলঙ্কায় ঐতিহাসিক ৬০০তম টেস্টে বিরাট জয় ভারতের
-
১০ বছরের কারাদণ্ড দিয়েছিল হাই কোর্ট, তেহেলকা কর্তার যাবজ্জীবন চেয়ে ‘সুপ্রিম’ দ্বারস্থ গোয়া সরকার