সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সময় কম৷ কিন্তু তাতে কি? এই কম সময়েই পৌঁছতে হবে গন্তব্যে৷ তাহলে উপায়? গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন রকেটের গতি৷ তিন চাকার এই রকেটের চালক কে? রিক্সাওয়ালা ছাড়া আর কে-ই বা আছেন? তাই কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য রিক্সাকেই বেছে নেন এক মহিলা৷ কিন্তু তাঁর গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে কি অবস্থাই না হল রিক্সাওয়ালার! আপাতত সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সমালোচনার শিকার হয়েছেন ওই মহিলা৷
[শতায়ুতে স্কাই ডাইভ! বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার বৃদ্ধার]
রকেট গতিতে গন্তব্যে পৌঁছাতে রিক্সায় চড়ে বসেন ওই মহিলা৷ উঠেই দাবি করেন অতি দ্রুত চালাতে হবে রিক্সা৷ যাকে বলে এক্কেবারে রকেটের গতিতে! প্যাডেলের গতি দেখে চালককে আরও জোরে রিক্সা চালাতে নিদের্শ দেন সওয়ারি। কিন্তু মহিলার দ্রুততার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যে নেই রিক্সাচালক৷ বাধ্য হয়ে ব্যর্থতার কথা স্বীকার করে নেন অপারগ রিক্সাচালক৷ জানিয়ে দেন, তিনি পারবেন না। যাত্রীকে নেমে যেতেও অনুরোধ করেন। তাতেই চটেন মহিলা৷ রিক্সাচালকের উপর খড়্গহস্ত হন যাত্রী। রণংদেহী রূপে রিক্সাচালকের দিকে তেড়ে যান তিনি৷ রিক্সাচালককে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকী চড়, লাথিও মারতে শুরু করেন৷ অনেক পথচারীই ওই মহিলা যাত্রীর আচরণের প্রতিবাদ করেন। পথচারীদেরও কুকথা বলতে ছাড়েননি তিনি৷ কে কি বলল, তাতে যেন কিছুই আসে যায় না মহিলার৷ কুছ পরোয়া নেহি হাবভাব দেখিয়ে নিজের রাগ না মেটা পর্যন্ত অত্যাচার করেন রিক্সাচালককে৷
[সিল করা প্যাকেট খুলে খাবার খেয়ে নিচ্ছেন ডেলিভারি বয়! ভাইরাল ভিডিও]
এই ঘটনাটি বাংলাদেশের ঢাকা শহরের৷ মহিলার মারধরের ভিডিও করেন কোনও এক পথচারী৷ তাঁর সৌজন্যে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷মাত্র কয়েকঘণ্টার মধ্যেই বিদ্যুতের গতিতে ফেসবুকের টাইমলাইনে টাইমলাইনে ঘুরতে শুরু করে ভিডিওটি৷ পথচারীদের মতোই মহিলার আচরণের প্রতিবাদে সরব নেটিজেনরাও৷ কীভাবে একজন মানুষের উপর এমন অমানবিক অত্যাচার করা সম্ভব, সেই প্রশ্ন তুলেই সমালোচনায় সরব প্রত্যেকেই৷
[OMG! এ দেশে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে পরিত্যক্ত বাড়ি!]
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া