সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা শরীর, অচেনা মুখ! ঠিক এমন ঘটনাই ঘটল যুবতীর সঙ্গে৷ সাজগোজ করে নিজের একটা ছবি টুইটারে পোস্ট করেছিলেন তিনি৷ কিন্তু কয়েকদিন পর নিজের ছবিই তিনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলেন৷ পোশাক এবং ছবির চারপাশের পরিস্থিতি সবই হুবহু এক৷ কিন্তু পাল্টে গিয়েছে মুখ৷ যুবতীর মুখ বদলে গিয়ে সেখানেই বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক মহিলার মুখ৷ আর নিজের ছবি বিকৃত করে ব্যবহার করতে দেখে বেজায় চটেছেন জেসিকা হান্ট৷
OH MY GOD 😩😩😂😂 that is my body and my house but who’s face is that!?!? 😩😂 catfish game is getting silly 😩 pic.twitter.com/a0fQagwi4q
Advertisement— Jessica Hunt (@JessHunt2) February 5, 2017
Advertisement
বিষয়টি প্রকাশ্যে আনতে সোশ্যাল মিডিয়ায় টুইটও করেছিলেন তিনি৷ আর প্রায় ৩২,০০০ রিটুইট হয় জেসিকার এই টুইটটি৷ রান্নাঘরে দাঁড়িয়ে তোলা জেসিকার এই ছবি বিকৃত করে অন্য মহিলার মুখ বসানোর ঘটনা নিয়ে খুরই বিরক্ত তিনি৷ সৌন্দর্য জাহির করতে গিয়ে অন্যের ছবি ব্যবহার করার পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি৷
(এবার মার্কিন ভিসার জন্য লাগবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড!)
সর্বশেষ খবর
-
ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা আমিরশাহীর
-
৫০০ টাকায় ঘর, সস্তার ফাঁদে নিরাপত্তা লাটে! অগ্নিকাণ্ডের পর কর্মীদের ফোনও ধরছেন না হোটেল মালিক
-
‘বেনোজল’ বের করে ভোট হবে টলিউডে! কাজটা সহজ নয়
-
চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রার, তদন্তভার সিট’কে